দুর্যোগ সুরক্ষায় সমন্বিত রূপরেখার নির্দেশ ডিএসসিসি প্রশাসকের

দেশবার্তা প্রতিবেদক

সারাদেশ

দুর্যোগকালীন জরুরি পরিস্থিতিতে নগরবাসীর সুরক্ষায় ফায়ার সার্ভিস, পুলিশ ও রেড ক্রিসেন্টসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বিতভাবে দায়িত্ব ভাগ করে

2026-11-09T18:15:17+06:00
2026-11-09T18:15:17+06:00
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
দুর্যোগ সুরক্ষায় সমন্বিত রূপরেখার নির্দেশ ডিএসসিসি প্রশাসকের
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৬:১৫ পিএম 
⏲
দুর্যোগকালীন জরুরি পরিস্থিতিতে নগরবাসীর সুরক্ষায় ফায়ার সার্ভিস, পুলিশ ও রেড ক্রিসেন্টসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বিতভাবে দায়িত্ব ভাগ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

সোমবার বিকেলে নগর ভবনের অডিটোরিয়ামে আয়োজিত ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পঞ্চম সভা’য় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, দুর্যোগ ও অগ্নিকাণ্ড মোকাবিলায় শুধু কাগজ-কলমে দায়িত্ব বণ্টন করলেই হবে না। প্রতিটি সংস্থার উদ্ধার সরঞ্জাম ও বাস্তব সক্ষমতা বিবেচনায় নিয়ে কার্যকর প্রস্তুতি নিশ্চিত করতে হবে।

ঢাকা দক্ষিণের অধিকাংশ এলাকা অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে উল্লেখ করে তিনি বলেন, ভবন ধস, অগ্নিকাণ্ড, রাসায়নিক ও বৈদ্যুতিক সরঞ্জাম বিস্ফোরণ এবং ভূমিকম্পের মতো বড় দুর্যোগের ঝুঁকি কমাতে সব সংস্থাকে একযোগে কাজ করতে হবে। নিয়মিত মহড়া, জনসচেতনতামূলক সেমিনার এবং ফায়ার সার্ভিসের সহায়তায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফায়ার সেফটি বিষয়ে তরুণদের সচেতন করার ওপরও তিনি গুরুত্ব দেন।

সম্প্রতি পুরান ঢাকার মৌলভীবাজারের অগ্নিকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে প্রশাসক জানান, সেখানে সরু রাস্তা, পানির অভাব এবং দোকানপাট ও হকারদের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে বিলম্ব হয়। তিনি স্পষ্ট জানান, বহুতল ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে প্রাথমিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও ফায়ার হাইড্রেন্ট থাকা বাধ্যতামূলক। 

একই সঙ্গে শহরের ঝুলে থাকা ক্যাবল ও বৈদ্যুতিক তার মাটির নিচে নেওয়া এবং অগ্নিনির্বাপণে পর্যাপ্ত পানির সংস্থান নিশ্চিত করতে ধোলাইখালসহ শহরের পুকুর-জলাধারগুলো সংরক্ষণের তাগিদ দেন তিনি।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংস্থা ও এনজিওর ৫৭ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। সভায় দুর্যোগের পূর্বে, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সার্বিক কার্যক্রম পরিচালনায় সংস্থাগুলোর অর্পিত ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

খিলক্ষেতে ভূমিদস্যু আ.লীগ নেতা আব্দুল ওয়াহিদ গ্রেপ্তার
খেলাপি ঋণ আদায়ে পুলিশের সহযোগিতা চায় বিএবি
রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১৫
৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর
ইউরোপযাত্রায় আটলান্টিকে নৌকাডুবি, নিহত ৩৪

সর্বাধিক পঠিত 

চান্দিনায় ১৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে বাদ স্টেশন রোড, ক্ষোভ
বরুড়ার নতুন সহকারী কমিশনার বিশাল দাস
খিলক্ষেতে ভূমিদস্যু আ.লীগ নেতা আব্দুল ওয়াহিদ গ্রেপ্তার
দিনাজপুরে আইডিইবি'র গণপ্রকৌশল দিবস ও প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রতিমন্ত্রী টুকু
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement