কিশোরগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু, জামিনের পরদিন মুক্তির আগেই শেষনিশ্বাস

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রনজিত ঘোষ (৭৫) নামে এক হাজতির

2026-11-09T17:11:34+06:00
2026-11-09T17:11:34+06:00
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
কিশোরগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু, জামিনের পরদিন মুক্তির আগেই শেষনিশ্বাস
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৫:১১ পিএম 
⏲
সংগৃহীত ছবি
কিশোরগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রনজিত ঘোষ (৭৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এর আগের দিন রোববার তাঁর জামিন হয়েছিল। সোমবারই কারাগার থেকে মুক্তি পাওয়ার কথা ছিল তাঁর। তবে মুক্তির আগেই স্বজনদের কাছে পৌঁছায় তাঁর মৃত্যুর খবর।

নিহত রনজিত ঘোষ কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জিনারাইল এলাকার মৃত জিতেন্দ্র ঘোষের ছেলে। তিনি চৌদ্দশত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

জানা গেছে, রনজিত ঘোষের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি চলতি বছরের জুন মাসে এবং অপরটি আগস্ট মাসে দায়ের করা হয়।

কারা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে কিশোরগঞ্জ জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রনজিত ঘোষ। পরে কারা হাসপাতালের সহকারী সার্জনের পরামর্শে তাঁকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সকাল ১০টা ৩০ মিনিটের দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুরুষ মেডিসিন ওয়ার্ডে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টা ৪৫ মিনিটে তাঁর মৃত্যু হয়। বর্তমানে তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের ভাগিনা মৃণাল কান্তি ঘোষ জানান, রোববার (৮ নভেম্বর) রনজিত ঘোষের জামিন হয়। সোমবার তাঁর কারাগার থেকে মুক্তি পাওয়ার কথা ছিল। এ জন্য পরিবারের সদস্যরা অপেক্ষায় ছিলেন। কিন্তু মুক্তির পরিবর্তে তাঁরা পান তাঁর মৃত্যুর খবর।

মৃণাল কান্তি ঘোষ বলেন, ‘গতকাল রোববার তাঁর জামিন হয়েছে। আজকে কারাগার থেকে বের হওয়ার কথা ছিল। আমরা সুনামগঞ্জে ছিলাম। সেখান থেকে শুনেছি, সাড়ে ১১টার দিকে তিনি কারাগারে মারা গেছেন। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল এগারোটার দিকে।’

তিনি আরও বলেন, ‘রনজিত ঘোষের শারীরিক অবস্থা ভালো ছিল না। এ বিষয়ে আদালত থেকে কারা কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছিল। গতকাল বিজ্ঞ বিচারক চিঠিতে জানিয়েছিলেন, তিনি খুব অসুস্থ, তাঁকে আনা যাবে না। আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছিল। বিচারক তাঁকে জামিনও দিয়েছেন। কিন্তু কারা কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। হাসপাতালের চিকিৎসকও তাঁকে দেখেননি।’

কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার জাহানারা বেগম বলেন, প্রথমে অসুস্থ হওয়ার পর রনজিত ঘোষকে কারাগারের ভেতরে থাকা কারা হাসপাতালেই ভর্তি করা হয়েছিল। পরবর্তী সময়ে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে জরুরি ভিত্তিতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

খিলক্ষেতে ভূমিদস্যু আ.লীগ নেতা আব্দুল ওয়াহিদ গ্রেপ্তার
খেলাপি ঋণ আদায়ে পুলিশের সহযোগিতা চায় বিএবি
রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১৫
৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর
ইউরোপযাত্রায় আটলান্টিকে নৌকাডুবি, নিহত ৩৪

সর্বাধিক পঠিত 

চান্দিনায় ১৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে বাদ স্টেশন রোড, ক্ষোভ
বরুড়ার নতুন সহকারী কমিশনার বিশাল দাস
খিলক্ষেতে ভূমিদস্যু আ.লীগ নেতা আব্দুল ওয়াহিদ গ্রেপ্তার
দিনাজপুরে আইডিইবি'র গণপ্রকৌশল দিবস ও প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রতিমন্ত্রী টুকু
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement