চান্দিনায় ১৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে বাদ স্টেশন রোড, ক্ষোভ

কাজী রাশেদ, চান্দিনা (কুমিল্লা)

সারাদেশ

কুমিল্লার চান্দিনা পৌরসভার উন্নয়নে বিশ্বব্যাংকের অর্থায়নে ‘রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট’ (RUTDP)-এর আওতায় ৪ কিলোমিটার সড়ক, ৩টি

2026-11-08T20:05:44+06:00
2026-11-08T20:05:44+06:00
রোববার ● ৮ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
চান্দিনায় ১৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে বাদ স্টেশন রোড, ক্ষোভ
কাজী রাশেদ, চান্দিনা (কুমিল্লা)
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৮:০৫ পিএম 
⏲
সংগৃহীত ছবি
কুমিল্লার চান্দিনা পৌরসভার উন্নয়নে বিশ্বব্যাংকের অর্থায়নে ‘রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট’ (RUTDP)-এর আওতায় ৪ কিলোমিটার সড়ক, ৩টি ব্রিজ, ৩টি কালভার্ট ও ড্রেন নির্মাণকাজের চূড়ান্ত বরাদ্দ অনুমোদিত হয়েছে। এ প্রকল্পে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি ৯৯ লাখ ৭৭ হাজার টাকা।

চান্দিনা পৌরসভার সহকারী প্রকৌশলী মো. সাজ্জাদ হাছান জানান, এ প্রকল্পের আওতায় চান্দিনা পোস্ট অফিসের পশ্চিমাংশ থেকে শ্রীমন্তপুর পর্যন্ত ৩ দশমিক ১২ কিলোমিটার এবং হাজীর মোড় থেকে কাঠেরপুল পর্যন্ত ৯০০ মিটার সড়ক সংস্কার করা হবে। এ ছাড়া ৩টি ব্রিজ, ৩টি কালভার্ট ও ড্রেন নির্মাণ করা হবে। পুরো কাজ বাস্তবায়ন করবে ঝিনাইদহের কাঞ্চন নগরের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘নিশিথ বসু’।

তবে বিপুল অঙ্কের এ উন্নয়ন প্রকল্প অনুমোদিত হলেও পৌরবাসীসহ বিভিন্ন উপজেলার হাজারো মানুষের চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ ‘চান্দিনা স্টেশন রোড’ সংস্কারের আওতায় আসেনি। মাছবাজার-সংলগ্ন মাত্র ১৬৫ মিটার দীর্ঘ এ গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে রয়েছে। নতুন প্রকল্পে সড়কটি অন্তর্ভুক্ত না হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, সড়কটিতে প্রতিদিন পাইকারি ও খুচরা মাছের বাজার বসে। সংস্কারের অভাবে রাস্তাটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে প্রতিনিয়ত নোংরা পানি জমে থাকে। ফলে সড়কটি দিয়ে পায়ে হেঁটেও চলাচল করা কঠিন। এ ছাড়া সার্বক্ষণিক মাছবাজার সচল থাকায় রিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচলে এখানে তীব্র যানজট সৃষ্টি হয়।

এ বিষয়ে জানতে চাইলে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মোহাম্মদ আশরাফুল হক বলেন, ‘সব কাজ তো একসঙ্গে করা সম্ভব নয়, পর্যায়ক্রমে হবে। আমরা এই সড়কটি বর্তমান প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত করেছিলাম, কিন্তু সেটি বাদ পড়েছে। তবে পরবর্তী ‘পালকী থেকে হাজীর মোড়’ পর্যন্ত সড়ক সংস্কার প্রকল্পে এটি সম্পন্ন হয়ে যাবে।’

আগামী দেড় মাসের মধ্যে পরবর্তী প্রকল্পটি অনুমোদিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিনিধি/আরএইচ



সর্বশেষ সংবাদ 

চান্দিনায় ১৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে বাদ স্টেশন রোড, ক্ষোভ
জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণা প্রধানমন্ত্রীর
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩৩৩
দিনাজপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

সর্বাধিক পঠিত 

চট্টগ্রাম ওয়াসায় ৭ নভেম্বর জাতীয় বিল্পব ও সংহিত দিবস পালিত
বরুড়ার নতুন সহকারী কমিশনার বিশাল দাস
চান্দিনায় ১৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে বাদ স্টেশন রোড, ক্ষোভ
দিনাজপুরে আইডিইবি'র গণপ্রকৌশল দিবস ও প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ মিথ্যা ও বানোয়াট
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement