‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে মাগুরার শ্রীপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে রোববার (৮ নভেম্বর) সকালে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) ফারদিন মুনীর অর্ণবের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা শামীমা জামান।
গঙ্গা-কপোতাক্ষ ডিগ্রি কলেজের (অব.) সহকারী অধ্যাপক ও জোকা দারিদ্র্য নিরোধ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শিশির শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র, জোকা দারিদ্র্য নিরোধ সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সমিতির প্রতিষ্ঠাতা এএসএম সাইফুজ্জামান এবং উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি আবু নঈম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা আহমেদ মাহফুজ, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা ইমরান হোসেন অমি, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা হুমায়রা সুলতানা, বীর মুক্তিযোদ্ধা মুন্সী আব্দুল কুদ্দুস, শ্রীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক খান আবু হাসানসহ সমবায় সমিতির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
প্রতিনিধি/আরএইচ