তালাক দিয়েও মিলছেনা মুক্তি, জোরপূর্বক বাড়িঘর দখলের চেষ্টা তালাকপ্রাপ্ত স্ত্রীর স্বজনদের

বিধান ভৌমিক, নোয়াখালী

সারাদেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্বামীর বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রী কহিনুর বেগমের বিরুদ্ধে। আদালতে মামলা করে আইনগত

2026-11-08T17:41:28+06:00
2026-11-08T17:41:28+06:00
রোববার ● ৮ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
তালাক দিয়েও মিলছেনা মুক্তি, জোরপূর্বক বাড়িঘর দখলের চেষ্টা তালাকপ্রাপ্ত স্ত্রীর স্বজনদের
বিধান ভৌমিক, নোয়াখালী
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৫:৪১ পিএম 
⏲
আদালতে মামলা করে আইনগত পক্রিয়ায় তালাক দিয়েও মিলছেনা প্রতিকার।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্বামীর বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রী কহিনুর বেগমের বিরুদ্ধে। আদালতে মামলা করে আইনগত পক্রিয়ায় তালাক দিয়েও মিলছেনা প্রতিকার। উল্টো তালাকনামা পাওয়ার পর স্বামী জহির উদ্দিনের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণের মধ্য দিয়ে জোরপূর্বক বাড়িঘর দখল করে অবস্থান ও পুকরে মাছ এবং ঘরে থাকা মালামাল লুটের অভিযোগ উঠেছে তালাক হওয়া স্ত্রী কহিনুর ও তার স্বজনদের বিরুদ্ধে।

মিথ্যা মামলায় অভিযুক্ত জহিরের মানবেতর জীবন, ঘর-বাড়ি হারিয়ে নিঃশ হয়ে আদলত পাড়া ও থানা পুলিশের দ্বারে দ্বারে ঘুরলেও মিলছেনা সমাধান। তাই দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের আইন প্রয়োগকারীসংস্থাসহ প্রশাসন, স্থানীয় রাজনৈতিকব্যাক্তিদের হস্তক্ষেপ ও বাড়ি ফিরে পেতে আকুল আবেদন ভুক্তভোগী জহিরের

সরজমিনে গিয়ে এলাকাবাসি ও বিভিন্ন কাগজপত্র পর্যালোচনা করে জানা যায়, বিগত ২০১০ সালের ২৪ নবেম্বর পারিবারিক ভাবে এক লক্ষ টাকা দেনমোহরের মাধ্যমে পাশ্ববর্তী সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের চর বৈশাখী গ্রামের হযরত আলীর মেয়ে কহিনুর বেগমকে বিয়ে করেন মো. জহির উদ্দিন। বিয়ের পর থেকে চলছিল তাদের সংসার। 

এরই মাঝে ২০১৬ সালের দিকে স্ত্রী কোহিনুরকে পরকিয়া প্রেমিকের সাথে হাতেনাতে ধরেন জহির উদ্দিন। এর পর নিজের সম্মান এভাবে নষ্ট হওয়াতে নিজেকে কন্ট্রোল করতে না পেরে, নিজের বসতঘরে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ভুক্তভোগী জহির। ঘটনার পর পর সদ্য তালাকাপ্রাপ্ত স্ত্রী তৎকালীন সময়ে ভুক্তভোগী জহিরকে আসামী করে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করলে আদালত দু পক্ষের আইনজীবিদের মাধ্যমে তাদের স্বামী-স্ত্রীকে মিলিয়ে দেয়। 

এর পর থেকে বাড়তে থাকে তাদের পারিবারিক কলহ। চলতে থাকা পারিবারিক কলহের জেরে গত ১৩ এপ্রিল ২০২৬ইং তারিখে জহির স্ত্রী কহিনুর বেগমকে নোটারী পাবলিকের মাধ্যমে তালাক প্রদান করণে। এর পর কাবিনের টাকার জন্য এলাকায় একটি সালিশী বৈঠকে জহির তার দেন মোহরের বকেয়া ৮০ টাকা জমা দেন। কিন্তু সালিশী বৈঠকে উপস্থিত সালিশদাররা অসাধু উপায়ে জহিরকে তার বাড়ির অর্ধেক জায়গা স্ত্রী কহিনুর বেগমকে লিখে দিতে চাপ সৃষ্টি করলে জহির কোন উপায়ান্তর না পেয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন। 

তাতে সালিশদাররা ক্ষিপ্ত হয়ে তার তালাকপ্রাপ্ত স্ত্রী কহিনুর বেগমকে দিয়ে আদালতে পুনরায় আরেকটি মিথ্যা মামলা দায়েরের মাধ্যমে জহিরকে কারাগারে পাঠিয়ে স্ত্রী কহিনুর বেগম ও তার স্বজনদের দিয়ে জহিরের বসতঘর ও বাড়ি দখল করিয়ে তার পুকুরের মাছ ও ঘরে থাকা মালামাল লুট করিয়ে তালাক প্রাপ্ত স্ত্রীকে তার স্বজনসহ জহিররের বসত ঘরে অবস্থান করিয়ে ঘরবাড়ি ছাড়া করে রাখার অভিযোগ তুলেছে ভুক্তভোগী জহির।

এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার তৎকালীন ওসি নুর হাকিম জানান, জহিরের বিরুদ্ধে সমাজ অবমাননা ও স্ত্রীকে তালাক দেওয়ার পর তার কাবিনের টাকা নিয়ে তালবাহনা এবং খোরপোষ না দেওয়ার অভিযোগ উঠেছিল। অপর প্রশ্নের জবাবে ওসি জানান, জহিরের বর্তমান স্ত্রী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছিল কিন্ত উভয় পক্ষের কেউই কাউকে ছাড় দিতে ইচ্ছুক না হওয়ায় কোন সমাধান করা সম্ভব হয়নি। 

তবে পুলিশের সহযোগিতায় জহিরের বসতঘর দখলের অভিযোগ অস্বীকার করে তিনি জানান, জহির সমাজের সালিশদারদের সিদ্ধান্ত না মানায় তারাই তাদেরকে সহযোগিতা করে জহিরের বাড়িতে থাকতে দিয়েছে। তবে আদালতে করা কহিনুর বেগমরে সর্বশেষ মিথ্যা মামলা যাহার নং সিআর ৫১১/২০২৬ এর তদন্তকারী কর্মকর্তা চরজব্বর থানার এসআই মাঈন উদ্দিন জানান, মামলায় উল্লেখিত ঘটনার তারিখ ও স্থানে তদন্তে গিয়ে মামলায় উল্লেখিত অভিযোগের সাথে বাস্তবতার অনেক পার্থক্য পাওয়া গেছে। 

এছাড়াও ঘটনাস্থলে সাংবাদিকদের জিজ্ঞাসাবাদেও আশপাশের মানুষই জানেনা এমন ঘটনা বিষয়ে। মামলায় দেখানো আঘাতের বিষয়ে জানাতে চাইলে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার রাজীব চৌধুরী জানান, রোগী ভর্তি হওয়ার সময় তার আঘাত দেখে খাতায় এনট্রি করা হয়, আদালতে চলমান মামলার বিষয়ে আনুষ্ঠানিক কোন মন্তব্য করতে রাজি হননি তিনি। 

তবে ছবিতে দেখানো আঘাতের চিহ্ণ নারীদের শরীরে জন্মনিয়ন্ত্রণ কাটি বের করা কিন্বা প্রবেশ করানোর কাটা আঘাতের মত বোঝা যাচ্ছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তা হতে পারে। কেননা সাধারণত মারামারি কিন্বা দস্তাদস্তির ঘটনার আঘাত গুলো কখনো সোজাসুজি হয়না তাই এমনটা ধারণা স্বাভাবিক।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

চান্দিনায় ১৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে বাদ স্টেশন রোড, ক্ষোভ
জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণা প্রধানমন্ত্রীর
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩৩৩
দিনাজপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

সর্বাধিক পঠিত 

চট্টগ্রাম ওয়াসায় ৭ নভেম্বর জাতীয় বিল্পব ও সংহিত দিবস পালিত
বরুড়ার নতুন সহকারী কমিশনার বিশাল দাস
চান্দিনায় ১৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে বাদ স্টেশন রোড, ক্ষোভ
দিনাজপুরে আইডিইবি'র গণপ্রকৌশল দিবস ও প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ মিথ্যা ও বানোয়াট
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement