দিনাজপুরে আইডিইবি'র গণপ্রকৌশল দিবস ও প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মো. ইউসুফ আলী, দিনাজপুর

সারাদেশ

'দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ-সবার আগে বাংলাদেশ' এই প্রতিপাদ্যে বিষয়কে সামনে রেখে গণপ্রকৌশল দিবস-২০২৬ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা

2026-11-08T16:56:27+06:00
2026-11-08T17:53:21+06:00
রোববার ● ৮ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
দিনাজপুরে আইডিইবি'র গণপ্রকৌশল দিবস ও প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মো. ইউসুফ আলী, দিনাজপুর
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৪:৫৬ পিএম  আপডেট: ০৮.১১.২০২৬ ৫:৫৩ পিএম
⏲
দিনাজপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত।
'দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ-সবার আগে বাংলাদেশ' এই প্রতিপাদ্যে বিষয়কে সামনে রেখে গণপ্রকৌশল দিবস-২০২৬ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর গৌরবোজ্জ্বল ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

৮ নভেম্বর রবিবার সকাল দশটায়  দিনাজপুর ইনস্টিটিউট মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক এডভোকেট
 মোফাজ্জল হোসেন দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, দিনাজপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট-এর অধ্যক্ষ প্রকৌঃ মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল।

আইডিইবি  দিনাজপুর জেলা শাখার সভাপতি প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মঞ্জুর মূর্শেদ সুমনের উপস্থাপনায়  এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী ও এক্স স্টুডেন্ট ফোরামের সভাপতি মোঃ নুরুল হুদা, আইডিইবির সহ সভাপতি প্রকৌশলী মোঃ সাজিউল ইসলাম সাজু ,সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আব্দুল আউয়াল, ও মোঃ শহিদুল,ইসলাম,আইডিইবির  মহিলা ও পরিবার বিষয়ক সম্পাদক আরজুমান লায়লা প্রমুখ।

 আলোচনা শেষে বেলুন- ফেস্টুন  উড়িয়ে দিবসের সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এরপর বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উক্ত আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালীতে  ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার নেতৃবৃন্দ, দিনাজপুরের সরকারি ও বিভিন্ন বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষক ও শিক্ষার্থীরা ছাড়াও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

চান্দিনায় ১৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে বাদ স্টেশন রোড, ক্ষোভ
জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণা প্রধানমন্ত্রীর
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩৩৩
দিনাজপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

সর্বাধিক পঠিত 

চট্টগ্রাম ওয়াসায় ৭ নভেম্বর জাতীয় বিল্পব ও সংহিত দিবস পালিত
বরুড়ার নতুন সহকারী কমিশনার বিশাল দাস
চান্দিনায় ১৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে বাদ স্টেশন রোড, ক্ষোভ
দিনাজপুরে আইডিইবি'র গণপ্রকৌশল দিবস ও প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ মিথ্যা ও বানোয়াট
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement