দিনাজপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

দিনাজপুর প্রতিনিধি

সারাদেশ

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৫তম

2026-11-08T18:22:54+06:00
2026-11-08T18:22:54+06:00
রোববার ● ৮ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
দিনাজপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৬:২২ পিএম 
⏲
সংগৃহীত ছবি
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে সমবায় র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি সমবায় র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিশু একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়।

বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

এ সময় তিনি বলেন, ‘আজকের এই দিবসের তাৎপর্য অত্যন্ত গভীর। দেশের অর্থনৈতিক উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ, কৃষি খাতের বিকাশ এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে সমবায় আন্দোলনের কোনো তুলনা নেই। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র পুঁজিকে একত্রিত করে বড় ধরনের উদ্যোগ গ্রহণ করা যায়, যা প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তোলে। বর্তমান সময়ের দাবি হলো সমবায় কার্যক্রমকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করা। আসুন, আমরা সকলে মিলে ভেদাভেদ ভুলে সমবায়ের আদর্শকে বুকে ধারণ করি। একে অপরের সহযোগিতায় হাত বাড়িয়ে দিই এবং একটি বৈষম্যহীন ও সমৃদ্ধিশালী দেশ গঠনে প্রত্যেকে নিজ অবস্থান থেকে ভূমিকা রাখি।’

র‍্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাবিবুল হাসান, জেলা সমবায় কর্মকর্তা হরেকৃষ্ণ বর্মনসহ বিভিন্ন সমবায় সংগঠনের প্রতিনিধিরা।

শিশু একাডেমি চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম এবং সমবায় পতাকা উত্তোলন করেন জেলা সমবায় কর্মকর্তা হরেকৃষ্ণ বর্মন। এ ছাড়া দিবসটি উপলক্ষে সমবায় পণ্য মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরে তিনি ও জেলা পুলিশ সুপার মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এরপর শিশু একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা হরেকৃষ্ণ বর্মন। সমবায়ীদের মধ্যে বক্তব্য দেন মো. আওয়াল খান ও সাবিনা ইয়াসমিন।

আলোচনা সভা শেষে সর্বোচ্চ অডিট ফি প্রদানকারী এবং সমবায় উন্নয়ন তহবিলে সর্বোচ্চ অর্থ প্রদানকারী তিনটি সমবায় সমিতি ও দিনাজপুর জেলার শ্রেষ্ঠ সাতটি সমবায় সমিতিকে ক্রেস্ট প্রদান করা হয়।

সবশেষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দিনাজপুরের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ ছাড়া অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী বিপাশা মুরসালিনসহ অন্যরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সমবায় কার্যালয়ের সহকারী প্রশিক্ষক মো. জুয়েল হোসেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

চান্দিনায় ১৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে বাদ স্টেশন রোড, ক্ষোভ
জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণা প্রধানমন্ত্রীর
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩৩৩
দিনাজপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

সর্বাধিক পঠিত 

চট্টগ্রাম ওয়াসায় ৭ নভেম্বর জাতীয় বিল্পব ও সংহিত দিবস পালিত
বরুড়ার নতুন সহকারী কমিশনার বিশাল দাস
চান্দিনায় ১৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে বাদ স্টেশন রোড, ক্ষোভ
দিনাজপুরে আইডিইবি'র গণপ্রকৌশল দিবস ও প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ মিথ্যা ও বানোয়াট
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement