শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ মিথ্যা ও বানোয়াট

নীলফামারী প্রতিনিধি

সারাদেশ

নীলফামারী সদর উপজেলার কিসামত ভুটিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বিজেন্দ্রনাথ রায়ের বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির

2026-11-07T15:09:03+06:00
2026-11-07T15:09:03+06:00
রোববার ● ৮ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ মিথ্যা ও বানোয়াট
সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষক
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৩:০৯ পিএম 
⏲
সংগৃহীত ছবি
নীলফামারী সদর উপজেলার কিসামত ভুটিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বিজেন্দ্রনাথ রায়ের বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ অভিযোগের পর সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি। তাঁর দাবি, তাঁকে জড়িয়ে প্রকাশিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। পূর্বশত্রুতার জেরে একটি কুচক্রী মহল তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রধান শিক্ষক দ্বিজেন্দ্রনাথ রায় বলেন, সম্প্রতি তাঁকে জড়িয়ে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ, গা ঢাকা প্রধান শিক্ষক’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদটি তাঁর দৃষ্টিগোচর হয়েছে।

তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। একটি কুচক্রী মহল পূর্বের শত্রুতার জেরে আমাকে সমাজে হেয়প্রতিপন্ন করার জন্য পাঁয়তারা চালাচ্ছে।’

প্রধান শিক্ষক আরও বলেন, সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে সংবাদ প্রকাশ করা উচিত। মিথ্যা ও বানোয়াট তথ্যের ভিত্তিতে কাউকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন না করার জন্য তিনি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর প্রতি অনুরোধ জানান।

তিনি বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠলেই তা যাচাই-বাছাই না করে সংবাদ প্রকাশ করা উচিত নয়। বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের মাধ্যমে প্রকৃত ঘটনা তুলে ধরার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, সম্প্রতি কিসামত ভুটিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক দ্বিজেন্দ্রনাথ রায়কে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলনে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে প্রতিবাদ জানান তিনি।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

চান্দিনায় ১৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে বাদ স্টেশন রোড, ক্ষোভ
জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণা প্রধানমন্ত্রীর
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩৩৩
দিনাজপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

সর্বাধিক পঠিত 

চট্টগ্রাম ওয়াসায় ৭ নভেম্বর জাতীয় বিল্পব ও সংহিত দিবস পালিত
বরুড়ার নতুন সহকারী কমিশনার বিশাল দাস
চান্দিনায় ১৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে বাদ স্টেশন রোড, ক্ষোভ
দিনাজপুরে আইডিইবি'র গণপ্রকৌশল দিবস ও প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ মিথ্যা ও বানোয়াট
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement