দিনাজপুরে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

দিনাজপুর প্রতিনিধি

সারাদেশ

‘দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গণপ্রকৌশল দিবস-২০২৬ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ

2026-11-08T17:36:48+06:00
2026-11-08T17:36:48+06:00
রোববার ● ৮ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
দিনাজপুরে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৫:৩৬ পিএম 
⏲
সংগৃহীত ছবি
‘দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গণপ্রকৌশল দিবস-২০২৬ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-এর গৌরবোজ্জ্বল ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. মোকাররম হোসেন এবং দিনাজপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ মণ্ডল।

আইডিইবি দিনাজপুর জেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. মিনারুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী মঞ্জুর মূর্শেদ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন দিনাজপুর পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী ও এক্স স্টুডেন্ট ফোরামের সভাপতি মো. নুরুল হুদা, আইডিইবির সহসভাপতি প্রকৌশলী মো. সাজিউল ইসলাম সাজু, সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আব্দুল আউয়াল ও মো. শহিদুল ইসলাম এবং আইডিইবির মহিলা ও পরিবারবিষয়ক সম্পাদক আরজুমান লায়লা প্রমুখ।

আলোচনা সভা শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালিতে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, দিনাজপুর জেলা শাখার নেতৃবৃন্দ, দিনাজপুরের সরকারি ও বিভিন্ন বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

চান্দিনায় ১৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে বাদ স্টেশন রোড, ক্ষোভ
জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণা প্রধানমন্ত্রীর
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩৩৩
দিনাজপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

সর্বাধিক পঠিত 

চট্টগ্রাম ওয়াসায় ৭ নভেম্বর জাতীয় বিল্পব ও সংহিত দিবস পালিত
চান্দিনায় ১৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে বাদ স্টেশন রোড, ক্ষোভ
বরুড়ার নতুন সহকারী কমিশনার বিশাল দাস
দিনাজপুরে আইডিইবি'র গণপ্রকৌশল দিবস ও প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ মিথ্যা ও বানোয়াট
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement