নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১০ নভেম্বর

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

নওগাঁয় শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’। আগামী ১০ নভেম্বর বিকেল ৩টায় জেলা স্টেডিয়াম

2026-11-08T17:33:41+06:00
2026-11-08T17:33:41+06:00
রোববার ● ৮ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১০ নভেম্বর
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৫:৩৩ পিএম 
⏲
সংগৃহীত ছবি
নওগাঁয় শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’। আগামী ১০ নভেম্বর বিকেল ৩টায় জেলা স্টেডিয়াম মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে জেলাজুড়ে ক্রীড়াপ্রেমীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

রোববার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা ক্রীড়া সংস্থার হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক স্ট্রাইকার এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাজ্জু এবং জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের থিম সং, ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলার ১১টি উপজেলা ও একটি পৌরসভাসহ মোট ১২টি দল এ প্রতিযোগিতায় অংশ নেবে। পৌরসভাসহ প্রতিটি ইউনিয়নে মাইকিং, বিলবোর্ড ও পোস্টারের মাধ্যমে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে, যাতে সর্বস্তরের মানুষ টুর্নামেন্টে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

এ সময় এনামুল হক বলেন, যুবসমাজকে মাঠমুখী করার পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে মেধাবী ও দক্ষ খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্য নিয়ে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টে জেলার ১১টি উপজেলা ও একটি পৌরসভা থেকে মোট ১২টি দল অংশ নেবে। চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে ৪ ডিসেম্বর।

তিনি আরও বলেন, গত দুই বছর ধরে নওগাঁর ফুটবলে একটি কঠোর নীতি অনুসরণ করা হচ্ছে। স্থানীয় টুর্নামেন্টগুলোতে কোনো বিদেশি খেলোয়াড়কে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে না। অতীতে দেখা গেছে, কিছু অসাধু ব্যবসায়ী বা টুর্নামেন্ট কমিটি শুধু ব্যবসায়িক স্বার্থে টুর্নামেন্ট আয়োজন করলেও স্থানীয় খেলোয়াড়দের খোঁজখবর রাখত না। এ সংস্কৃতি থেকে বেরিয়ে এসে নিজস্ব খেলোয়াড় তৈরির ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শিগগিরই একটি বার্ষিক ক্রীড়া ক্যালেন্ডার প্রণয়ন করা হবে। এর আওতায় ফুটবল, ক্রিকেট, হ্যান্ডবল ও ভলিবল প্রতিটি ইউনিয়ন ও উপজেলা পর্যায় থেকে ধাপে ধাপে আয়োজন করা হবে। এর মাধ্যমে বাছাই করা খেলোয়াড়দের নিয়ে শক্তিশালী জেলা দল গঠন এবং তাঁদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

চান্দিনায় ১৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে বাদ স্টেশন রোড, ক্ষোভ
জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণা প্রধানমন্ত্রীর
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩৩৩
দিনাজপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

সর্বাধিক পঠিত 

চট্টগ্রাম ওয়াসায় ৭ নভেম্বর জাতীয় বিল্পব ও সংহিত দিবস পালিত
চান্দিনায় ১৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে বাদ স্টেশন রোড, ক্ষোভ
বরুড়ার নতুন সহকারী কমিশনার বিশাল দাস
দিনাজপুরে আইডিইবি'র গণপ্রকৌশল দিবস ও প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ মিথ্যা ও বানোয়াট
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement