নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

বিভিন্ন কারণে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত এনজিওবিষয়ক ব্যুরো কর্তৃক নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে মোট

2026-11-09T17:51:46+06:00
2026-11-09T17:51:46+06:00
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৫:৫১ পিএম 
⏲
সংগৃহীত ছবি
বিভিন্ন কারণে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত এনজিওবিষয়ক ব্যুরো কর্তৃক নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে মোট ৭২২টি এনজিওর। এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীনের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ১৯৯০ সালে এনজিওবিষয়ক ব্যুরো প্রতিষ্ঠার পর থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এই ব্যুরোর মাধ্যমে বৈদেশিক অনুদানপ্রাপ্ত এনজিওগুলোর স্বেচ্ছাসেবামূলক প্রকল্প কার্যক্রম সমন্বয় করা হচ্ছে।

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার এবং জাতিসংঘের ‘টেকসই উন্নয়ন অভীষ্ট’ (এসডিজি) অর্জনে এনজিওগুলো ভূমিকা পালন করছে। বিশেষ করে দারিদ্র্য বিমোচন, ক্ষুধামুক্তি, জনস্বাস্থ্য, মানসম্মত শিক্ষা, লিঙ্গসমতা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, নারী নির্যাতন প্রতিরোধ, সুপেয় পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিতকরণ এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে এনজিওবিষয়ক ব্যুরো বিভিন্ন প্রকল্পের কার্যক্রম সুষ্ঠুভাবে সমন্বয় করছে।

তিনি আরও বলেন, এনজিওবিষয়ক ব্যুরো নিজস্ব এবং সরকারের বিধিবিধানের আওতায় নতুন এনজিওর নিবন্ধন প্রদান, নিবন্ধন নবায়ন, প্রকল্প অনুমোদন, অর্থছাড়, এনজিওগুলোর প্রকল্প বাস্তবায়ন পর্যবেক্ষণ, পরিবীক্ষণ ও তদারকিসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।

২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে এনজিওবিষয়ক ব্যুরো কর্তৃক নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ঘোষণা করা এনজিওর সংখ্যা মোট ৭২২টি। বিভিন্ন কারণে এসব এনজিওর নিবন্ধন বাতিল করা হয়।

নিবন্ধন বাতিলের উল্লেখযোগ্য কারণগুলোর মধ্যে রয়েছে- নির্ধারিত সময়ের মধ্যে নবায়নের আবেদন না করা, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ, নিবন্ধনের সময় দেওয়া শর্ত এবং পরবর্তী সময়ে ব্যুরোর আইনানুগ নির্দেশ অমান্য করা ও ভুয়া বা নকল লেটার অব ইনটেন্ট (এলওআই) দাখিল করা।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

খিলক্ষেতে ভূমিদস্যু আ.লীগ নেতা আব্দুল ওয়াহিদ গ্রেপ্তার
খেলাপি ঋণ আদায়ে পুলিশের সহযোগিতা চায় বিএবি
রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১৫
৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর
ইউরোপযাত্রায় আটলান্টিকে নৌকাডুবি, নিহত ৩৪

সর্বাধিক পঠিত 

চান্দিনায় ১৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে বাদ স্টেশন রোড, ক্ষোভ
বরুড়ার নতুন সহকারী কমিশনার বিশাল দাস
খিলক্ষেতে ভূমিদস্যু আ.লীগ নেতা আব্দুল ওয়াহিদ গ্রেপ্তার
দিনাজপুরে আইডিইবি'র গণপ্রকৌশল দিবস ও প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রতিমন্ত্রী টুকু
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement