হাসিনার পাসপোর্ট আবেদনের ই-মেইল পেয়েছে ঢাকা

দেশবার্তা ডেস্ক

জাতীয়

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিতে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইন সংস্থা ‘ম্যাট্রিক্স চেম্বার্স’

2026-11-09T16:08:38+06:00
2026-11-09T16:08:52+06:00
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
হাসিনার পাসপোর্ট আবেদনের ই-মেইল পেয়েছে ঢাকা
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৪:০৮ পিএম  আপডেট: ০৯.১১.২০২৬ ৪:০৮ পিএম
⏲
সংগৃহীত ছবি
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিতে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইন সংস্থা ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ এর পক্ষ থেকে একটি ই-মেইল পেয়েছে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। মেইল পাওয়ার পরপরই দিল্লি হাইকমিশন পরবর্তী করণীয় জানতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করেছে।

সোমবার (৯ নভেম্বর) গণমাধ্যমকে ই-মেইল পাওয়ার খবরটি নিশ্চিত করেছেন দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান।

প্রেস মিনিস্টার সাইদুর রহমান জানান, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য কোনো আবেদন করেননি। ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ নামের প্রতিষ্ঠানটি থেকে আসা ই-মেইলে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে। তবে এই অনুরোধটি আদৌ সত্য ও সঠিক কি না, তা হাইকমিশনের জানা নেই।

তিনি আরও বলেন, এই আবেদনটি শেখ হাসিনার পক্ষ থেকেই করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার কোনো উপায় নেই। কারণ আইনজীবী প্রতিষ্ঠানটির পাঠানো ই-মেইলে শেখ হাসিনার কোনো অনুমোদন বা ‘অথরাইজেশন’ সংক্রান্ত নথি এবং প্রমাণপত্র সংযুক্ত ছিল না। তা সত্ত্বেও ই-মেইলটি প্রাপ্তির পর ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে দিল্লি হাইকমিশন।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রও দিল্লি হাইকমিশনের পাঠানো এমন একটি ই-মেইল পাওয়ার সত্যতা নিশ্চিত করেছে।

এদিকে, দেশে ফেরার জন্য শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি আবেদনের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআইডি সরবরাহ করবে না। একইসঙ্গে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে নির্ধারিত সাজা কার্যকর করতে চায় সরকার।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

খিলক্ষেতে ভূমিদস্যু আ.লীগ নেতা আব্দুল ওয়াহিদ গ্রেপ্তার
খেলাপি ঋণ আদায়ে পুলিশের সহযোগিতা চায় বিএবি
রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১৫
৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর
ইউরোপযাত্রায় আটলান্টিকে নৌকাডুবি, নিহত ৩৪

সর্বাধিক পঠিত 

চান্দিনায় ১৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে বাদ স্টেশন রোড, ক্ষোভ
বরুড়ার নতুন সহকারী কমিশনার বিশাল দাস
খিলক্ষেতে ভূমিদস্যু আ.লীগ নেতা আব্দুল ওয়াহিদ গ্রেপ্তার
দিনাজপুরে আইডিইবি'র গণপ্রকৌশল দিবস ও প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রতিমন্ত্রী টুকু
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement