বিমার ঢালাও দরপতনে কমেছে সূচক, বেড়েছে লেনদেন

দেশবার্তা ডেস্ক

অর্থ-বাণিজ্য

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের শেয়ারবাজারে বিমা খাতের ঢালাও দরপতনের ধাক্কায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের

2026-11-09T16:00:38+06:00
2026-11-09T16:00:38+06:00
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
বিমার ঢালাও দরপতনে কমেছে সূচক, বেড়েছে লেনদেন
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৪:০০ পিএম 
⏲
ফাইল ছবি
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের শেয়ারবাজারে বিমা খাতের ঢালাও দরপতনের ধাক্কায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের অবনমন ঘটেছে। তবে সূচক কমলেও ডিএসইতে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। এর মাধ্যমে চলতি সপ্তাহের প্রথম দুই কার্যদিবসেই শেয়ারবাজারে পতনের ধারা অব্যাহত রইল।

সোমবার সকালে ডিএসইতে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার মাধ্যমে লেনদেন শুরু হয়। প্রথম দুই ঘণ্টা সূচকের ঊর্ধ্বমুখী ধারা বজায় থাকলেও বেলা ১২টার পর থেকে একের পর এক বিমা কোম্পানির শেয়ারের দাম কমতে থাকে। এর নেতিবাচক প্রভাব পড়ে অন্যান্য খাতেই, ফলে দিনশেষে দরপতনের তালিকাটি বড় হয়।

দিনশেষে ডিএসইতে দর বেড়েছে ১৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের, বিপরীতে কমেছে ১৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির দাম। এর মধ্যে বিমা খাতের ৫৮টি কোম্পানির মধ্যে ৪১টিরই দরপতন হয়েছে; বেড়েছে মাত্র ১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩টি।

কোম্পানিগুলোর শ্রেণিভিত্তিক লেনদেনে ১০ শতাংশ বা তার বেশি লভ্যাংশ দেওয়া ভালো (এ ক্যাটাগরি) ৫৮টি কোম্পানির দর বাড়লেও কমেছে ১১২টির। মাঝারি মানের (বি ক্যাটাগরি) ৩৬টি প্রতিষ্ঠানের দর বৃদ্ধি ও ২৫টির দর হ্রাস পায়। আর লভ্যাংশ না দেওয়া ‘জেড’ গ্রুপের ৪১টি কোম্পানির দর বাড়লেও কমেছে ৫৪টির। এছাড়া ৫টি মিউচুয়াল ফান্ডের দর বাড়ার বিপরীতে কমেছে ১৯টির।

অধিকাংশ কোম্পানির দর কমায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট কমে ৫ হাজার ৩৯২ পয়েন্টে নেমে এসেছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট কমে ২ হাজার ৪৯ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৪৪ পয়েন্টে অবস্থান করছে।

তবে সূচক কমলেও ডিএসইতে লেনদেনের গতি কিছুটা বেড়েছে। সোমবার ডিএসইতে ৬৫৪ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের (৫৫৮ কোটি ৮০ লাখ টাকা) তুলনায় ৯৫ কোটি ৯০ লাখ টাকা বেশি।

এদিন ডিএসইর লেনদেনে শীর্ষ স্থানে ছিল শাহজিবাজার পাওয়ার; কোম্পানিটির ২৮ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়। ১৯ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় স্থানে ডরিন পাওয়ার এবং ১৮ কোটি ২ লাখ টাকা নিয়ে তৃতীয় স্থানে রয়েছে এনভয় টেক্সটাইল। 

এছাড়া শীর্ষ দশের অন্য কোম্পানিগুলোর মধ্যে ছিল ইভিন্স টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, মালেক স্পিনিং, রানার অটোমোবাইল, শাইনপুকুর সিরামিক, প্যারামাউন্ট টেক্সটাইল ও বারাকা পতেঙ্গা পাওয়ার।

অন্যদিকে, বন্দরনগরীর শেয়ারবাজার সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৮০টির দর বেড়েছে, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির। এতে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১৪ পয়েন্ট কমেছে। দিনশেষে সিএসইতে ৯ কোটি ৪৫ লাখ টাকার লেনদেন হয়, যা আগের দিনের ১১ কোটি ২১ লাখ টাকার চেয়ে কম।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

খিলক্ষেতে ভূমিদস্যু আ.লীগ নেতা আব্দুল ওয়াহিদ গ্রেপ্তার
খেলাপি ঋণ আদায়ে পুলিশের সহযোগিতা চায় বিএবি
রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১৫
৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর
ইউরোপযাত্রায় আটলান্টিকে নৌকাডুবি, নিহত ৩৪

সর্বাধিক পঠিত 

চান্দিনায় ১৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে বাদ স্টেশন রোড, ক্ষোভ
বরুড়ার নতুন সহকারী কমিশনার বিশাল দাস
খিলক্ষেতে ভূমিদস্যু আ.লীগ নেতা আব্দুল ওয়াহিদ গ্রেপ্তার
দিনাজপুরে আইডিইবি'র গণপ্রকৌশল দিবস ও প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রতিমন্ত্রী টুকু
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement