রমজানের নিত্যপণ্যের এলসি মার্জিন কমাল বাংলাদেশ ব্যাংক

দেশবার্তা প্রতিবেদক

অর্থ-বাণিজ্য

আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ ঠিক রাখতে আমদানি ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে ক্যাশ মার্জিন ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশ

2026-11-09T12:53:32+06:00
2026-11-09T12:53:32+06:00
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
রমজানের নিত্যপণ্যের এলসি মার্জিন কমাল বাংলাদেশ ব্যাংক
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১২:৫৩ পিএম 
⏲
সংগৃহীত ছবি
আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ ঠিক রাখতে আমদানি ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে ক্যাশ মার্জিন ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার জারি করা এক সার্কুলারে বাণিজ্যিক ব্যাংকগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম হারে মার্জিন নির্ধারণ করতে হবে।

ক্যাশ মার্জিন হলো এলসি খোলার সময় আমদানিকারককে ব্যাংকে অগ্রিম জমা দিতে হয় এমন অর্থ, যা এলসির মূল্যের একটি অংশ। মার্জিন কমলে আমদানিকারকদের হাতে বেশি পুঁজি থাকে।

এ সুবিধা পাবে চাল, গম (আটা), পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল (সয়াবিন ও পাম), চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, রমজানে এসব পণ্যের চাহিদা বাড়ে। তাই আমদানি সহজ করা, দাম সহনীয় রাখা এবং পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত। 

দেশের বাজারে সরবরাহ ঠিক রাখতে এসব পণ্যের এলসি খোলায় অগ্রাধিকার দিতেও ব্যাংকগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে। সার্কুলারটি তাৎক্ষণিক কার্যকর হয়েছে এবং আগামী ১৫ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে।

উল্লেখ্য, ২০২৪ সালের সেপ্টেম্বরে কিছু আমদানিপণ্যের এলসি খোলায় ১০০ শতাংশ ক্যাশ মার্জিন বাধ্যতামূলক করেছিল বাংলাদেশ ব্যাংক। এরপর ২০২৫ সালের নভেম্বরে রমজানের আগে কিছু নিত্যপণ্য আমদানিতে মার্জিন ন্যূনতম রাখার নির্দেশ দেওয়া হয়, যা চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর ছিল।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

খিলক্ষেতে ভূমিদস্যু আ.লীগ নেতা আব্দুল ওয়াহিদ গ্রেপ্তার
খেলাপি ঋণ আদায়ে পুলিশের সহযোগিতা চায় বিএবি
রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১৫
৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর
ইউরোপযাত্রায় আটলান্টিকে নৌকাডুবি, নিহত ৩৪

সর্বাধিক পঠিত 

চান্দিনায় ১৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে বাদ স্টেশন রোড, ক্ষোভ
বরুড়ার নতুন সহকারী কমিশনার বিশাল দাস
খিলক্ষেতে ভূমিদস্যু আ.লীগ নেতা আব্দুল ওয়াহিদ গ্রেপ্তার
দিনাজপুরে আইডিইবি'র গণপ্রকৌশল দিবস ও প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রতিমন্ত্রী টুকু
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement