রূপগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, গ্রিন টেলিভিশন ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি মো. সাইফুল ইসলামের পিতা মো. জিতু মিয়া ইন্তেকাল করেছেন।
রোববার (৮ নভেম্বর) রাত ৮টায় হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।
তিনি তিন ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মো. জিতু মিয়ার মৃত্যুতে রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সব সদস্য ও সাংবাদিকেরা গভীর শোক প্রকাশ করেছেন।
প্রেসক্লাবের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।
প্রতিনিধি/আরএইচ