গরীব উল্লাহ শাহ (রহ.) মাজারের ৬৮ ডেকচি নিয়ে চট্টগ্রামে তোলপাড়

চট্টগ্রাম অফিস

সারাদেশ

চট্টগ্রামের ঐতিহাসিক হযরত খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজার শরিফের শিরনি রান্নার ৬৮টি বড় ডেকচি উধাও হওয়ার অভিযোগ

2026-11-09T17:09:29+06:00
2026-11-09T17:09:29+06:00
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
গরীব উল্লাহ শাহ (রহ.) মাজারের ৬৮ ডেকচি নিয়ে চট্টগ্রামে তোলপাড়
চট্টগ্রাম অফিস
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৫:০৯ পিএম 
⏲
সংগৃহীত ছবি
চট্টগ্রামের ঐতিহাসিক হযরত খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজার শরিফের শিরনি রান্নার ৬৮টি বড় ডেকচি উধাও হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুরো চট্টগ্রামে আলোচনা-সমালোচনা চলছে।

মাজারের ৬৮টি ডেকচি চুরির অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা। এ ঘটনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন ও তাঁর অনুসারীদের দায়ী করে বিভিন্ন ফেসবুক পেজে প্রচার চালানো হচ্ছে। তবে মাজারের সম্পদ আত্মসাতের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন চসিক প্রশাসক।

রোববার (৮ নভেম্বর) মাজার পরিদর্শনে গিয়ে তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্নভাবে মাজারের সম্পদ আত্মসাৎ করা হয়েছে। নিজেদের অপকর্ম আড়াল করতেই আওয়ামী লীগের নেতাকর্মীরা বর্তমান পরিচালনা কমিটির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন।

মাজার পরিদর্শনের সময় প্রশাসক মাজার ও এতিমখানার বিভিন্ন সরঞ্জাম গণনা করেন। ডেকচি নিয়ে ওঠা অভিযোগের বিষয়টিও খতিয়ে দেখেন তিনি। এ সময় বর্তমান কমিটির দায়িত্ব গ্রহণের সময় প্রস্তুত করা হিসাব অনুযায়ী ছোট-বড় মিলিয়ে ৩২টি ডেকচি মজুত পান।

গণমাধ্যমকর্মীদের শাহাদাত হোসেন বলেন, বিগত মাজার কমিটির বিরুদ্ধে ব্যাংক হিসাব থেকে দুই দফায় সাড়ে সাত লাখ টাকা, দোকানের অগ্রিম বাবদ এক কোটি ২০ লাখ টাকা, ৬৮টি ডেকচি, কয়েকটি এসি, মাজারের আঙিনার বেশ কয়েকটি বড় গাছ কেটে ফেলা এবং বিভিন্ন সরঞ্জাম আত্মসাতের অভিযোগ রয়েছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্নভাবে মাজারের সম্পদ লুটপাট করা হয়েছে। বর্তমান সরকারের আমলে এ ধরনের লুটপাটের কোনো সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আবু তাহের নামে যে মোতোয়াল্লি মাজারের দায়িত্ব নিয়েছিলেন, তিনিও আওয়ামী লীগের লোক ছিলেন বলে দাবি করেন তিনি।

সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকেও মাজারের অর্থ ও সম্পদ আত্মসাতের জন্য দায়ী করেন চসিক প্রশাসক। তাঁর অভিযোগ, মেগা প্রকল্পের নামে আওয়ামী লীগের লোকজন সারা দেশে লুটপাট করেছে। মাজারও এ থেকে বাদ পড়েনি।

এর আগে শনিবার (৭ নভেম্বর) এ ঘটনায় ফেসবুকে পোস্ট দেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি। মেয়র ও তাঁর অনুসারীদের দায়ী করে তিনি লেখেন, হযরত খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজারের শত বছরের ঐতিহ্যের তামার ৪০টি ডেকচি ৩০ লাখ টাকায় বিক্রি করে দিয়েছেন দখলকারী বিএনপি নেতারা। মাজার কমিটিকে ফ্যাসিস্ট ঘোষণা দিয়ে বর্তমান সিটি প্রশাসক মাজার কমিটির নিয়ন্ত্রণ নিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত মোতোয়াল্লি আবু তাহেরের কার্যক্রম স্থগিত করে চলতি বছরের ১৩ জুন তিন বছরের জন্য পাঁচ সদস্যের উপদেষ্টা পরিষদ ও ১৩ সদস্যের পরিচালনা কমিটির অনুমোদন দেয় বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসকের কার্যালয়। ওই কমিটিতে পদাধিকারবলে চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন সভাপতি হিসেবে দায়িত্ব পান।

তবে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নিয়োগ পাওয়া মোতোয়াল্লি বর্তমান কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেননি। এ কারণে চট্টগ্রাম ওয়াক্‌ফ এস্টেটের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে দায়িত্ব গ্রহণ করে নতুন কমিটি। দায়িত্ব গ্রহণের সময় মাজারে থাকা বিভিন্ন সরঞ্জামের হিসাব তৈরি করা হয়। ওই হিসাবপত্রে ওয়াক্‌ফ এস্টেটের কর্মকর্তাদের স্বাক্ষর রয়েছে বলে জানিয়েছে বর্তমান কমিটি।

মাজারের সম্পদ আত্মসাতের তথ্য গোপন করতে আগের কমিটি হিসাব-নিকাশ ও প্রয়োজনীয় কাগজপত্র সরিয়ে ফেলেছে বলেও অভিযোগ করেছে বর্তমান কমিটি।

অন্যদিকে, মাজারের এস্টেটের মোতোয়াল্লি আলহাজ মোহাম্মদ আবু তাহের দাবি করেছেন, আদালতের নির্দেশনা অমান্য করে একটি কথিত কমিটি গত ২৬ জুন জোরপূর্বক মাজারের দানবাক্স, অফিস ও গোডাউন ভাঙচুর করে। পরবর্তী সময়ে ২২ সেপ্টেম্বর গোডাউনের তালা ভেঙে ২১টি তামার ডেকচি বের করে মাপজোখের পর ট্রাকে করে বিক্রি করে দেওয়া হয়। এ ঘটনায় সেদিনই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

খিলক্ষেতে ভূমিদস্যু আ.লীগ নেতা আব্দুল ওয়াহিদ গ্রেপ্তার
খেলাপি ঋণ আদায়ে পুলিশের সহযোগিতা চায় বিএবি
রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১৫
৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর
ইউরোপযাত্রায় আটলান্টিকে নৌকাডুবি, নিহত ৩৪

সর্বাধিক পঠিত 

চান্দিনায় ১৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে বাদ স্টেশন রোড, ক্ষোভ
বরুড়ার নতুন সহকারী কমিশনার বিশাল দাস
খিলক্ষেতে ভূমিদস্যু আ.লীগ নেতা আব্দুল ওয়াহিদ গ্রেপ্তার
দিনাজপুরে আইডিইবি'র গণপ্রকৌশল দিবস ও প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রতিমন্ত্রী টুকু
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement