কুড়িগ্রামে চোরাচালানি পণ্য ও মাদক জব্দ, আটক ১

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রাম সীমান্তে গত ৪৮ ঘণ্টায় ধারাবাহিক বিশেষ অভিযান চালিয়ে ৭ লাখ ১০ হাজার ৫০০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি

2026-11-09T14:51:18+06:00
2026-11-09T14:51:18+06:00
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
কুড়িগ্রামে চোরাচালানি পণ্য ও মাদক জব্দ, আটক ১
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ২:৫১ পিএম 
⏲
সংগৃহীত ছবি
কুড়িগ্রাম সীমান্তে গত ৪৮ ঘণ্টায় ধারাবাহিক বিশেষ অভিযান চালিয়ে ৭ লাখ ১০ হাজার ৫০০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে একজনকে আটক করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত সুরক্ষায় কুড়িগ্রাম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় গত ৪৮ ঘণ্টায় ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেট, মদ, গবাদিপশু, প্যান্টের কাপড়, কারেন্ট জাল, ওষুধ, সার ও প্রসাধনসামগ্রীসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ৭ লাখ ১০ হাজার ৫০০ টাকা।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, সীমান্ত অপরাধ দমন, মাদক পাচার রোধ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্ত সুরক্ষা ও দেশের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে চোরাচালানবিরোধী অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

খিলক্ষেতে ভূমিদস্যু আ.লীগ নেতা আব্দুল ওয়াহিদ গ্রেপ্তার
খেলাপি ঋণ আদায়ে পুলিশের সহযোগিতা চায় বিএবি
রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১৫
৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর
ইউরোপযাত্রায় আটলান্টিকে নৌকাডুবি, নিহত ৩৪

সর্বাধিক পঠিত 

চান্দিনায় ১৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে বাদ স্টেশন রোড, ক্ষোভ
বরুড়ার নতুন সহকারী কমিশনার বিশাল দাস
খিলক্ষেতে ভূমিদস্যু আ.লীগ নেতা আব্দুল ওয়াহিদ গ্রেপ্তার
দিনাজপুরে আইডিইবি'র গণপ্রকৌশল দিবস ও প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রতিমন্ত্রী টুকু
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement