আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ-সংঘর্ষ, ৪১ কারখানা ছুটি

দেশবার্তা প্রতিবেদক

সারাদেশ

ঢাকার সাভারের আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় ৪১টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে আশুলিয়ার

2026-11-10T14:11:51+06:00
2026-11-10T14:11:51+06:00
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ-সংঘর্ষ, ৪১ কারখানা ছুটি
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২:১১ পিএম 
⏲
সংগৃহীত ছবি
ঢাকার সাভারের আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় ৪১টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে আশুলিয়ার বেশ কিছু কারখানায় শ্রমিকরা হাজিরা দিয়ে বের হয়ে যান। চার থেকে পাঁচটি স্থানে তারা বিক্ষোভ শুরু করেন এবং একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়।

যেসব পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে তার মধ্যে রয়েছে এনভয় গ্রুপ, স্টারলিং ক্রিয়েশন, হলিউড গার্মেন্টস লিমিটেড, সি এস এল নিট কম্পোজিট, স্টারলিং অ্যাপারেলস, এএম ডিজাইন লিমিটেড, মুন রেডিওয়্যারস লিমিটেড, টেক ম্যাক্স লিমিটেড, নেক্সট কালেকশন, ভার্চুয়াল বটমস লিমিটেড, ইয়াগী বাংলাদেশ লিমিটেড, স্টারলিং স্টাইলস লিমিটেড, বানদো ডিজাইন লিমিটেড, সিনসিন অ্যাপারেলস লিমিটেড, সাদ ফ্যাশন লিমিটেড ও রেজা ফ্যাশন লিমিটেড। পরে দুপুর ১টার পর হা-মীম গ্রুপের কারখানাগুলোতেও ছুটি ঘোষণা করা হয়।

আশুলিয়া শিল্প পুলিশের এসপি মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করে। সেখানে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের গুলিতে হতাহতের যে দাবি করা হচ্ছে তা অস্বীকার করে তিনি বলেন, এ রকম কোনো ঘটনা ঘটেনি। পুলিশ রাবার বুলেট কিংবা শর্টগান ব্যবহার করেনি।

মাসিক ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে কয়েক সপ্তাহ ধরে পোশাকশিল্পে অসন্তোষ চলছে। মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক পক্ষ ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা প্রস্তাব করেছে। তবে মালিকপক্ষ সময় চেয়ে কোনো প্রস্তাব দেয়নি।

নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, মালিকপক্ষকে আগামী চার কর্মদিবসের মধ্যে প্রস্তাব দেয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রস্তাব দিতে ব্যর্থ হলে মজুরি বোর্ড নিজেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

মালিকপক্ষের প্রতিনিধি এবিএম শামসুদ্দিন বলেন, শিল্প এলাকায় শ্রমিক অসন্তোষ থাকায় সব মালিকদের পক্ষ থেকে প্রস্তাব পাননি তারা। এ কারণে এক সপ্তাহের সময় চাওয়া হয়েছে।

অন্যদিকে শ্রমিক পক্ষের প্রতিনিধি বাবুল আখতার ৩২ হাজার টাকা প্রস্তাবের পক্ষে যুক্তি তুলে ধরেন।

বৈঠক শুরুর আগে পোশাকশিল্পের শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার ১৩১ টাকা নির্ধারণের দাবি জানায় শ্রমিক সংগঠনগুলোর পাঁচটি জোট। একই সঙ্গে মূল মজুরি (বেসিক) ৬০ শতাংশ, বাড়িভাড়া ৫০ শতাংশ এবং বার্ষিক ইনক্রিমেন্ট ১৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়। ৫৫টি নিবন্ধিত শ্রমিক ফেডারেশনের পাঁচটি জোট এই স্মারকলিপি দেয়।

স্মারকলিপিতে জীবনযাত্রার ব্যয়সহ ১২টি মানদণ্ড বিবেচনায় নিয়ে এবং কম্বোডিয়া, পাকিস্তান, ভারত ও ভিয়েতনামের মজুরি কাঠামো পর্যালোচনার প্রস্তাব দেওয়া হয়।

শ্রমিক প্রতিনিধিরা বলেন, পোশাক খাতের প্রায় ৪০ লাখ শ্রমিকের জীবনমান ও নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে একটি নিরপেক্ষ মজুরি কাঠামো প্রয়োজন। মূল মজুরির অনুপাত কম হলে ওভারটাইম ও চাকরি শেষে সার্ভিস বেনিফিট কমে যায় বলে তারা উল্লেখ করেন। এছাড়া খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি ও মূল্যস্ফীতি বিবেচনায় রেখে ১৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্টের দাবি জানান তারা।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

বলিউডের একাধিক তারকাকে সতর্ক করলো মুম্বাই পুলিশ
ইন্দোনেশিয়ায় ২০ লাখ সাইবার হামলা, ঝুঁকিতে আরও ৩ দেশ
সরকারি চাকরিতে ৫ লাখেরও বেশি কর্মচারী নিয়োগের পরিকল্পনা
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, পেলেন ভিভিআইপি প্রটোকল
একরাত্রি

সর্বাধিক পঠিত 

চান্দিনায় ১৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে বাদ স্টেশন রোড, ক্ষোভ
খিলক্ষেতে ভূমিদস্যু আ.লীগ নেতা আব্দুল ওয়াহিদ গ্রেপ্তার
টেকনাফে মাদক মামলার আসামীকে সার ডিলার নিয়োগ, তদন্তে একাধিক গোয়েন্দা সংস্থা
দিনাজপুরে আইডিইবি'র গণপ্রকৌশল দিবস ও প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মোরেলগঞ্জে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement