পর্ব এক
ঢাকার টিকাটুলির গলিতে সুন্দর বহু পুরাতন মস্ত একটি বাড়ি খুব কারুকার্য খচিত। এখানেই বাস করেন একজন বয়স্ক ডাকসাইটে ব্রিটিশ আমলের অবসর প্রাপ্ত সিভিল সার্ভেন্ট -নাম আফজাল খান। ইনি অবসর গ্রহণ করে শিপিং ব্যবসায় জড়িত একজন ধনী লোক। উনার পোশাক চলাফেরা ব্রিটিশদের মতো মুখে প্রায় সময় চুরুট ধরানো থাকে। গুরু গম্ভীর একজন মানুষ। বাড়িতে ওনার স্ত্রী ফিরোজা বেগম এবং মেয়ে মেহজাবিন, ক্লাস নাইনে পড়ে। নারী শিক্ষা মন্দিরে পড়ালেখা করে। বৈঠকখানার পাশে আরেক ঘরে দারোয়ান ও আরদালি বা দেহরক্ষীর বসবাস।
পাশেই আফজাল খান সাহেবের পুরানো বন্ধু ব্যারিস্টার সুব্রত বাবুর বড় একটি বাড়ি। সুব্রত বাবুর এক ছেলে প্রতাপ কলেজে পড়ে আর মেয়ে সাবিত্রী ক্লাস নাইনে, মেহজাবিনের সহপাঠী।
সকাল ১১ টায় গাড়ি করে আফজাল খান সাহেব অফিসে চলে যান সঙ্গে দেহরক্ষী। সকাল দশটায় ঘোড়ার গাড়ি করে মেহজাবিন ও সাবিত্রী স্কুলে রওনা দেয় সঙ্গে বুয়া। প্রতিদিন এই সময়টা প্রতাপ রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে ও মেহজাবিনকে এক মুহূর্ত দেখার জন্য দুজনার চোখাচোখি হয়। সাবিত্রী ওর দাদার নানান গল্প করতে থাকে কিন্তু স্বাভাবিকভাবে কথা বলতে পারে না বুয়া এর উপস্থিতির কারণে। তাই তারা অন্যভাবে কথা বলে যেমন "দাদা বলে - দাকড়ি কদম্ব দা করি মধ্যে। কথা বলতে বলতে স্কুলে পৌঁছে যায়।
মেহজাবিন ও সাবিত্রী প্রতিদিন একসাথে একই ব্যাঞ্চে বসে দুজনার গলায় গলায় ভাব।
এমতাবস্তায় আফজাল খান ও সুব্রত বাবুর বাসা চুপচাপ এক-শূন্যতার পরিবেশে সৃষ্টি হয়।
সুব্রত বাবুর গিন্নি গায়ত্রী দেবী দ্বিপ্রহরে খাওয়া-দাওয়া শেষে আফজাল খান সাহেবের বাড়িতে চলে আসেন দুই বাড়ির গিন্নি পালঙ্কে শুয়ে শুয়ে গল্পে গুজবে মেতে থাকেন। বৈকালে মেয়েরা স্কুল ছুটির প্রাক্কালে ঘরে ফিরে যান গায়ত্রী দেবী।
রাতে সুব্রত বাবু খাওয়া-দাওয়া সেরে বন্ধু আফজাল খানের বাড়িতে চলে আসেন এবং ঘন্টা দুই দাবার আসড়ে বসে যান। এর মধ্যে চা নাস্তা কফি চলতে থাকে। দোতালায় তখন আরেক দৃশ্য। দোতলাতে মেহজাবিনের পিতা মাতার বড় শোয়ার ঘর পাশেই মেহজাবিনের শোবার ঘর। লাগোয়া সুব্রত বাবুর বিল্ডিং।
সুব্রত বাবুর ছেলে প্রতাপের শোবার ঘরের জানালা আর মেহজাবিনের শোবার ঘরে জানালা মুখোমুখি।পর্দা লাগানো। রাতে যখন গভীর হয় প্রতাপ তার অতি প্রিয় বাদ্যযন্ত্র বেহালা বাজানো শুরু করে অতি আবেগের সাথে। সেই কান্না ভেজা সুর মেহজাবিন কে উতলা করে তুলে। মেহজাবিন ছটফট করতে থাকে। ইচ্ছে হয় জানালার পর্দাটি সরাতে কিন্তু পিতার সেই গম্ভীর চেহারা ভেসে ওঠে। ভয়ে পিছিয়ে যায়। মেহজাবিনের কোথাও যাওয়ার উপায় নেই পিতা এমন কঠিন। কোথাও যেতে হলে পিতা-মাতার সঙ্গে যেতে হবে। এমন করা শাসনের ভেতর দিয়ে মেহজাবিনের দিনগুলো অতিবাহিত হয়। মেহজাবিনের একঘেয়েমি জীবনে একটি রাতের ঘটনায় জীবনটাকে সুন্দর ও রঙিন মনে হতে লাগলো। জীবন রোমাঞ্চকর হয়ে উঠলো।
পর্ব দুই
রাত্রি গভীর। প্রতাপের বেহালার সুর আর ভেসে আসছে না। মেহজাবিনের ঘুম আসছে না। চোখের পলক পরছে না। মেহজাবিন জানালার দিকে তাকিয়ে আছে হঠাৎ দেখে এক বাঁশের কঞ্চি জানালার পর্দার পাশ দিয়ে ঢুকে পড়েছে, কঞ্চির আগায় একটি কাগজ। মেহজাবিন প্রথম ভয়ে হক চকিয়ে যায়, ভাবে মাকে ডাকবে কিনা! কৌতুহল বসে এগিয়ে গিয়ে কঞ্চি থেকে কাগজটি খুলে নিলো। দেখে একটি চিঠি দুরুদুরু বক্ষে চিঠিটি খুলে পড়তে লাগলো আবেগময় একটি চিঠি,"আমার অন্তরের অন্তস্থল থেকে তোমাকে ভালোবাসি, বার্তাটি পাঠালাম। পাশাপাশি বাড়িতে আমরা বেড়ে উঠেছি। তোমাকে ছোটবেলা থেকে ভালো লেগেছে তোমার পিতার কঠিন শাসনের কারণে আমাদের বাসায় আসতে পারো না, গভীর রাতে বেহালা বাজিয়ে তোমার জন্য আবেগ প্রকাশ করি।
আমার চিঠির উত্তর দিলে আমি অত্যন্ত খুশি হব। ইতি তোমার প্রতাপ। চিঠিটি পড়ে রোমাঞ্চিত হতে লাগলো আবার ভয়ে ঘামতে লাগলো। চোখ বন্ধ করে কতক্ষণ বসে রইল। একটু ধাতস্থ হয়ে আস্তে আস্তে এগিয়ে যেয়ে জানালার পর্দাটি উঁচু করে ধরল। পর্দা উঁচু করে হক চপিয়ে গেল। দেখে, পর্দা সরিয়ে হাসিমুখে দাঁড়িয়ে আছে প্রতাপ ।
তৃতীয় পর্ব
পর্দা সরিয়ে মেহজাবিন মুখে হাত রেখে কিছুক্ষণ চোখ ঢেকে রাখলো। এরপর হাত সরিয়ে মিট মিটিয়ে হাসতে লাগলো। এরপর পিতার অজানা ভয়ে পর্দাটা টেনে দিল। বিছানাতে গা এলিয়ে গা দিয়ে, প্রদীপের চিঠিটা বারবার পড়তে লাগলো। এরপর চিঠিটা আলমারির গোপন ছোট একটি ড্রয়ারে রেখে দিল। ঘুমাবার চেষ্টা করেও বহুক্ষণ ঘুম এলো না,এরপর প্রদীপের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল।
ভোরে মায়ের ডাকাডাকিতে ঘুম ভেঙ্গে হুড় মুড়িয়ে উঠে দরজা খুলে দেয়।মা রাগান্বিত স্বরে বলতে থাকে বেলা কত হয়েছে খবর আছে? মেহজাবিন ফ্রেশ রুমের দিকে দৌড়ালো ও কাপড় চোপড় পড়ে নিচে ডাইনিং রুমে প্রবেশ করে দেখে সাবিত্রী প্লেট নিয়ে বসে আছে। দুজনে মহানন্দে প্রাতঃরাশ সেরে বাড়ি থেকে বের হয়ে ঘোড়ার গাড়িতে চেপে বসলো। মেহজাবিন চুপচাপ। নানান ভাবনা পেয়ে বসেছে। সাবিত্রী ফিসফিসিয়ে বলল, "তোর চিঠি আছে।" বইয়ের ভিতর চিঠিটা পাচার করে দিল। চিঠি আদান-প্রদান চলল। প্রদীপ প্রস্তাব দিল চলো-" বুড়িগঙ্গার ধারে, চলো স্কুল পালিয়ে সিনেমা দেখে আসি।"মেহজাবিন পিতার ভয়ে কোথাও যেতে রাজি হতে পারে না। এমনি করে দেখতে দেখতে একটি বছর কেটে গেল। মেহজাবিন ও সাবিত্রী এখন ক্লাস টেনে। প্রদীপ এখন ইউনিভার্সিটিতে।
একদিন স্কুল ছুটি, মেহজাবিনের পিতা অফিসে চলে গেছেন। ফিরোজা বেগম মেহ্জাবিনকে বললেন, "আমি নিউমার্কেটে মার্কেটিংয়ে করতে যাচ্ছি, বাসায় থাকিস।" মেহজাবিন একাকী অস্থির হয়ে উঠল সে দোতালা থেকে নিচে নেমে এলো রান্না ঘরে উঁকি দিয়ে দেখল রান্নার বুয়া এক মনে রেধে চলছে। আস্তে আস্তে দেয়ালের পাশে এসে- মেহেজিন চাপা গলায় ডাকতে লাগলো -সাবিত্রী সাবিত্রী। সাবিত্রী দৌড়ে এসে গেল। মেহজাবিন বলল বাসায় কেউ নাই আমি তোদের বাসায় আসছি।"সাবিত্রী মহা খুশি মনে দরজা খুলতে। মেহজাবিন চলে আসলো সাবিত্রীদের বাড়িতে। আজ সাবিত্রির মা ও মহা খুশি। মেহজাবিন দৌড়ে সাবিত্রির মাকে জড়িয়ে ধরল। মাসিমা কেমন আছেন? আমি তো আসার সুযোগ পাইনা। সাবিত্রী সোজা ওর দাদার ঘরে ঢুকতে ঢুকতে বলল, "দাদা দেখো কে এসেছে।" প্রদীপ বিস্মিত নয়নে তাকিয়ে রইল, তোতলা তে লাগলো। "তুমি তুমি এসেছ? প্রদীপ দুহাত ধরে অতি আবেগে মেহজাবিন কে চেয়ারে বসালো। "অনেক কথা হল।
মেহজাবিন এই প্রথম সরাসরি বেহালা বাজানো শুনলো ও চোখ মুদে সুরের মর্চনায় বুদ হয়ে রইল। হঠাৎ চেতনা ফিরে এলো। দেখে দুপুর গড়িয়ে গেছে। মেহজাবিন হুরমুর করে উঠে দাঁড়ালো ও প্রদীপের বাড়ি থেকে ত্রস্ত পদে বেরিয়ে নিজ বাড়িতে প্রবেশ করল। প্রবেশ করেই ওর পিতার চিৎকার শুনতে পেল। আফজাল খানের শরীর খারাপ লাগছিল তাই তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছেন।
শেষ পর্ব
আফজাল খান সাহেব বুয়াকে জিজ্ঞাসা করল, "মেহজাবিন কোথায়?"বুয়া বলল, "বোধ হয় সাবিত্রীদের বাড়ি গিয়েছে। " আফজাল খান রেগে গেলে উর্দু বলতে থাকেন -তারও স্বরে চিৎকার জুড়ে দিলেন।"মেরা তলোয়ার লাও, লারকি কা গারদান কাট্ দেঙ্গে।" মেহজাবিন ভয়ে ঘরে আর প্রবেশ করলো না। ইত্য বসরে মেহজাবিনের মা ফিরোজা বেগম ঘরে ফিরে আসেন।
এমন পরিস্থিতিতে, প্রথমে মেয়েকে বাড়ির চিলে কোঠায় অবস্থান নিতে বললেন। এবার আফজাল খানকে শান্ত করার চেষ্টা করলেন। আফজাল খান আস্তে আস্তে শান্ত হয়ে বললেন, "এক মাসের মধ্যে মেয়েকে বিয়ে দিতে হবে। "খোজা শুরু হল তোর জোরের সাথে। ভালো ছেলের খোঁজ পাওয়া গেল। বিদেশি কোম্পানিতে সিনিয়র এক্সিকিউটিভ দেখতে ভাল। মেহজাবিনের পিতা-মাতার পছন্দ হয়েছে।
ছেলেপক্ষ দেখতে আসবে ও চূড়ান্তভাবে মেহজাবিন কে পছন্দ করে বিয়ের তারিখ স্থির হয়ে যাবে আগামী পরশু। অতএব, মেহজাবিনের স্কুল যাওয়া বন্ধ। রাতে প্রদীপ জানালা দিয়ে বাঁশের কঞ্চির আগাতে চিঠি পাঠালো। চিঠিতে অনেক আকুতি ফুটে উঠেছে ও মেহজাবিনকে শেষবারের মতো দেখা করার অনুরোধ করেছে।
আগামী পরশু মেহজাবিনের বিয়ে পাকা কথা হতে যাচ্ছে। হাতে একদিন বাকি। কাপড় চোপড় কেনা ও আত্মীয়-স্বজনদের নিমন্ত্রণ করতে হবে। পিতা মাতা ভীষণ ব্যস্ত। প্রতাপ রাতে বাসের আগায় চিঠি বেঁধে দিল। মেহজাবিনকে আগামীকাল রাতে ছাদ আসতে বলল। পরদিন মেহজাবিনের খালাকে বাসায় রেখে, মেহজাবিনের পিতা মাতা বিয়ে সংক্রান্ত বাজার সদাই আর আত্মীয়-স্বজনদের নিমন্ত্রণ দিতে বের হয়ে পড়লেন।
মেহজাবিন অতিব ভাবনায় উৎকণ্ঠায় দিনের প্রত্যেকটি মুহূর্ত গুনতে লাগলো, কতক্ষণে প্রতীক্ষিত দিন শেষে রাত্রির আগমন হবে। সন্ধ্যায় মেহজাবিন খালাকে বলল, "খালা তুমি শুয়ে থাকো আমি মাথায় হাত বুলিয়ে দেই। "খালা খাটে শুয়ে পড়ল, মেহজাবিন উনার মাথায় ঠান্ডা তেল দিয়ে হাত বুলাতে লাগলো। অল্প সময়ের মধ্যে মেহজাবিনের খালা গভীর ঘুমে তলিয়ে গেলেন।
মেহজাবিন পা টিপে টিপে ছাদে উঠে গেল। দেখে প্রদীপ তাদের ছাদে দাঁড়িয়ে আছে। দুটি দালান পাশাপাশি মাঝখানটা কিছুটা ফাঁকা। প্রদীপের হাতে বেহালা টি ধরা। প্রদীপ পিছু হেঁটে দৌড় দিয়ে লাফ দিল ও মেহজাবিনদের ছাদে হুমড়ি খেয়ে পড়ল। মেহজাবিন দৌড়ে প্রদীপকে জড়িয়ে ধরল। দুজন দুজনকে জড়িয়ে অনেক কান্নাকাটি করলো। পাশাপাশি বসলো তাকিয়ে রইল আকাশের দিকে খা খা জ্যোৎস্না। মেহজাবিন বলল দেখো আলোর বন্যায় মনে হয় ডুবে মরি।"প্রদীপ বলল কোনদিন হয়তো আর দেখা হবে না একটি গান শুনাও। কাঁপা কাঁপা গলায় মেহেজাবিন গান ধরল -
"যে লগনে জনম আমার
আকাশের চাঁদ ছিল রে। "
এরপর প্রদীপ তার বেহালাতে সুর তুল্ল।
"আজ দুজনার দুটি পথ দুদিকে গেছে বেঁকে। "
মেহজাবিন নড়ে চড়ে বসলো। বলে উঠলো -"প্রদীপ দা আমায় যেতে হবে। "প্রদীপ হুর মুড়িয়ে উঠে দাঁড়ালো। তাইতো আমায় চলে যেতে হবে। "
দুজন দুজনার হাত জড়িয়ে ছেড়ে দিয়ে,প্রদীপ তাদের ছাদে লাফিয়ে পরল, অন্ধকারে হারিয়ে গেল।
মেহজাবিন আকাশের দিকে দেখে একখণ্ড মেঘ চাঁদকে গ্রাস করে ফেলছে।
মেহজাবিন ভগ্নহৃদয়ে নিয়ে ছাদ থেকে নেমে আসছে, আর ভাবছে একরাত্রে মনটা কেমন তছনছ হয়ে গেল। ভালোবাসার এই ক্ষতটা কি মুছে ফেলতে পারবে?