মোরেলগঞ্জে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাটের মোরেলগঞ্জে জিউধরা ইউনিয়নের সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী মৃধা ওমর ফারুক মো. এনামুলের ওপর হামলার ঘটনা ঘটেছে। গত

2026-11-08T17:22:56+06:00
2026-11-08T17:22:56+06:00
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মোরেলগঞ্জে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৫:২২ পিএম 
⏲
সংগৃহীত ছবি
বাগেরহাটের মোরেলগঞ্জে জিউধরা ইউনিয়নের সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী মৃধা ওমর ফারুক মো. এনামুলের ওপর হামলার ঘটনা ঘটেছে। গত শনিবার (৭ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার কালীবাড়ি চৌরাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। এতে এনামুলসহ চারজন আহত হয়েছেন।

আহত অন্যরা হলেন মুকিব হাওলাদার (২২), সাজাহান মীর (৬০) ও কাদের ফকির (২১)। আহতদের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে এনামুল মৃধার উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় রোববার তাঁকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালে চিকিৎসাধীন এনামুল মৃধার অভিযোগ, গ্রামের একটি সালিশ বৈঠক শেষে স্থানীয় একটি নামযজ্ঞ অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফেরার পথে কালীবাড়ি চৌরাস্তার মোড়ে পৌঁছালে রাব্বি, লাভলু ও মান্নানের নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি দল দেশীয় অস্ত্র, লাঠি ও রড নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি ও তাঁর সঙ্গে থাকা আরও তিনজন আহত হন।

এনামুলের মা নুরুন্নাহার বেগম অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে তাঁর ছেলের ওপর এ হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ বলেন, হামলার ঘটনা সম্পর্কে তিনি অবগত হয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে হামলার প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্তের মাধ্যমে বিস্তারিত জানা যাবে। হামলায় অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

বলিউডের একাধিক তারকাকে সতর্ক করলো মুম্বাই পুলিশ
ইন্দোনেশিয়ায় ২০ লাখ সাইবার হামলা, ঝুঁকিতে আরও ৩ দেশ
সরকারি চাকরিতে ৫ লাখেরও বেশি কর্মচারী নিয়োগের পরিকল্পনা
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, পেলেন ভিভিআইপি প্রটোকল
একরাত্রি

সর্বাধিক পঠিত 

চান্দিনায় ১৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে বাদ স্টেশন রোড, ক্ষোভ
খিলক্ষেতে ভূমিদস্যু আ.লীগ নেতা আব্দুল ওয়াহিদ গ্রেপ্তার
টেকনাফে মাদক মামলার আসামীকে সার ডিলার নিয়োগ, তদন্তে একাধিক গোয়েন্দা সংস্থা
দিনাজপুরে আইডিইবি'র গণপ্রকৌশল দিবস ও প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মোরেলগঞ্জে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement