কলম হোক মাদকের বিরুদ্ধে

শেখ হাসান মামুন

সাহিত্য

মাদক নয়-আলো চাই,সুন্দর আগামী গড়তে চাই।তরুণদের চোখে স্বপ্ন থাক,জীবন হোক আলোর পথের ডাক।মাদকের কালো ছায়া যখনগ্রাস করে সমাজ-জনপদ,ভেঙে

2026-08-24T13:54:36+06:00
2026-08-24T13:54:36+06:00
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ৩১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সাহিত্য
কলম হোক মাদকের বিরুদ্ধে
শেখ হাসান মামুন
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১:৫৪ পিএম 
শেখ হাসান মামুন
মাদক নয়-আলো চাই,
সুন্দর আগামী গড়তে চাই।
তরুণদের চোখে স্বপ্ন থাক,
জীবন হোক আলোর পথের ডাক।

মাদকের কালো ছায়া যখন
গ্রাস করে সমাজ-জনপদ,
ভেঙে পড়ে কত পরিবার,
হারিয়ে যায় স্বপ্ন-সম্ভাবনার পথ।

তাই এসো সবাই হাতে হাত রাখি,
মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ি।
প্রশাসন, সমাজ ও জনতার সাথে
গণমাধ্যমও থাকুক একই পথে।

মাদকের ভয়াবহতার কথা
উঠে আসুক সংবাদে বারবার,
সচেতনতার আলোয় থেমে যাক
মাদকের অন্ধকার কারবার।

কলম হোক সত্যের শক্তি,
কলম হোক মানুষের কণ্ঠ,
অন্যায়ের বিরুদ্ধে নির্ভীক হয়ে
জাগুক বিবেক, জাগুক জনমত।

বাংলাদেশ হোক মাদকমুক্ত,
তরুণেরা গড়ুক স্বপ্নের দেশ।
মাদক নয়-শিক্ষা, সংস্কৃতি,
খেলাধুলায় ফিরুক প্রাণের রেশ।

একটি কলম জাগাতে পারে
হাজার মানুষের বিবেক-প্রাণ,
মাদকমুক্ত সমাজ গড়ার শপথে
এগিয়ে যাক প্রিয় বাংলাদেশ মহান।

দেশবার্তা/আরএইচ


সর্বশেষ সংবাদ 

সোনারগাঁয়ের যানজট নিরসন সমন্বয়ের তাগিদ হুইপ নিজানের
তরুণীর সঙ্গে মামুনুর রশীদের ভাইরাল ছবির নেপথ্যে যা জানা গেল
সোনারগাঁয়ের বড় সরদার বাড়ি রক্ষায় মানববন্ধন
২০২৭ সালের মধ্যে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং: প্রতিমন্ত্রী
অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে পল্লী বিদ্যুতের ৬ কর্মী আহত, গ্রেপ্তার ১

সর্বাধিক পঠিত 

কমিশন-বাণিজ্যে জিম্মি রেলের পূর্বাঞ্চল চিফ ইঞ্জিনিয়ার দপ্তর
গ্রামীণ স্বাস্থ্যসেবায় ‘উপশম প্লাস’-এর স্মার্ট টেলিমেডিসিন উদ্যোগ
অনুমোদনের পথে আটটি ডিজিটাল ব্যাংক
কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতিসহ চারজন গ্রেপ্তার
পটুয়াখালীতে আইফোন কিনতে সন্তানকে বিক্রি করলেন বাবা
সাহিত্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]