ভিন্নমাত্রা প্রকাশনীর লেখক সংবর্ধনা ও কবি আল মুজাহিদী স্মৃতি পদক প্রদান

দেশবার্তা প্রতিবেদক

সাহিত্য

​ভিন্নমাত্রা প্রকাশনী থেকে ২০২৬ সালে প্রকাশিত বইসমূহের সম্মানিত লেখকদের সংবর্ধনা এবং 'কবি আল মুজাহিদী স্মৃতি পদক ২০২৬' প্রদান

2026-08-16T14:39:53+06:00
2026-08-16T14:41:48+06:00
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সাহিত্য
ভিন্নমাত্রা প্রকাশনীর লেখক সংবর্ধনা ও কবি আল মুজাহিদী স্মৃতি পদক প্রদান
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ২:৩৯ পিএম  আপডেট: ১৬.০৮.২০২৬ ২:৪১ পিএম
⏲
সংগৃহীত ছবি
​ভিন্নমাত্রা প্রকাশনী থেকে ২০২৬ সালে প্রকাশিত বইসমূহের সম্মানিত লেখকদের সংবর্ধনা এবং 'কবি আল মুজাহিদী স্মৃতি পদক ২০২৬' প্রদান অনুষ্ঠান বাংলা একাডেমির কবি আল মাহমুদ মিলনায়তনে শনিবার (১৫ আগস্ট) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সাবেক তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখত আনুষ্ঠানিকভাবে এই আয়োজনের উদ্বোধন করেন। 

মেট্রোরেলের সাবেক চিফ ইঞ্জিনিয়ার মাইন উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা স্পেশালাইজড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক এস এম জাহাঙ্গীর হোসেন। এতে প্রধান আলোচক হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও উইজডম স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান কবি মনিরুল ইসলাম।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সম্মানিত আসন অলঙ্কৃত করেন সোনারগাঁও ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. ইকরামুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কবি এ টি এম ফারুক আহমেদ, বিশিষ্ট লেখক, গবেষক ও ফার্মাসিস্ট বিনয় কৃষ্ণ বাড়ৈ এবং বিশিষ্ট লেখক, সংগীতশিল্পী ও কবি বিধান চন্দ্র বিশ্বাস।

​সমগ্র অনুষ্ঠানটি নান্দনিক ও প্রাণবন্ত উপস্থাপনায় সঞ্চালনা করেন নিউজ পোর্টাল সংবাদ৩৬০ (sangbad360) -এর প্রধান বার্তা সম্পাদক, কবি, বাচিক শিল্পী ও উপস্থাপক নাজনীন তৌহিদ। শিক্ষা ও সাহিত্যপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই সুন্দর অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মুহাম্মদ মাসুম বিল্লাহ।

দেশবার্তা/আরএইচ


সর্বশেষ সংবাদ 

শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি মোরতাজুল করিম বাদরু
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ
মেসির সহায়তায় বছরে ৪০০ শিশু পাবে ক্যানসারের চিকিৎসা
শারীরিক অবস্থার উন্নতি, শুটিংয়ে ফিরতে চান তানিয়া বৃষ্টি
শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ: ইরান

সর্বাধিক পঠিত 

খাবার টেবিলে ওয়ান টাইম প্লেট নামক বিষ
সিডিএমএসের তথ্য মুছে শীর্ষ সন্ত্রাসীকে দায়মুক্তির চেষ্টা
নদীর বুকে নৌকার লড়াই, কালীগঙ্গার দুই পাড়ে মানুষের ঢল
স্মৃতি কথা: আমাল ছে বান্তি হায় জিন্দেগি-০৪
মারামারি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
সাহিত্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]