শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

গত জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তির সাতটি শর্ত পুরোপুরি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না

2026-10-04T18:57:10+06:00
2026-10-04T18:57:10+06:00
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ: ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৬:৫৭ পিএম 
⏲
সংগৃহীত ছবি
গত জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তির সাতটি শর্ত পুরোপুরি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ। 

রোববার (৪ অক্টোবর) দেশটির বার্তা সংস্থা ‘নুরনিউজ’ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে স্পিকার ঘালিবাফকে উদ্ধৃত করে বলা হয়, মিডিয়ার সামনে ভিন্ন কথা বললেও যুক্তরাষ্ট্র সম্প্রতি মধ্যস্থতাকারীদের মাধ্যমে নতুন প্রস্তাব পাঠিয়েছে। তবে দীর্ঘসূত্রতা তৈরি ও একপাক্ষিক দাবি আদায়ের দিন পার হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও উল্লেখ করেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবস্থান অত্যন্ত স্পষ্ট ও সুদৃঢ়; জুনে স্বাক্ষরিত ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এর সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধই থাকবে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রোববার ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের জানান, দ্বন্দ্ব নিরসনে ওয়াশিংটনকে নতুন একটি প্রস্তাব দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্র এটি মেনে নিলে আগামী সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব।

বিদেশি দূতদের উদ্দেশে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, হরমুজ প্রণালি চালুর বিষয়ে তেহরান তার শর্তগুলো সুনির্দিষ্টভাবে তুলে ধরেছে, যা যুক্তরাষ্ট্রকে মেনে নিতে হবে। ওয়াশিংটন সামরিক পথ ছেড়ে কূটনীতিকে বেছে নেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। 

একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি আবারও সামরিক সমাধানের দিকে হাঁটে, তবে নিজেদের রক্ষায় ইরান আগের চেয়েও বেশি প্রস্তুত রয়েছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি মোরতাজুল করিম বাদরু
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ
মেসির সহায়তায় বছরে ৪০০ শিশু পাবে ক্যানসারের চিকিৎসা
শারীরিক অবস্থার উন্নতি, শুটিংয়ে ফিরতে চান তানিয়া বৃষ্টি
শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ: ইরান

সর্বাধিক পঠিত 

খাবার টেবিলে ওয়ান টাইম প্লেট নামক বিষ
সিডিএমএসের তথ্য মুছে শীর্ষ সন্ত্রাসীকে দায়মুক্তির চেষ্টা
নদীর বুকে নৌকার লড়াই, কালীগঙ্গার দুই পাড়ে মানুষের ঢল
স্মৃতি কথা: আমাল ছে বান্তি হায় জিন্দেগি-০৪
মারামারি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]