ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের সামরিক কর্মকর্তাদের গোপন বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

ইয়েমেন ইরান পরিস্থিতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা গোপনে বৈঠক করেছেন। শুক্রবার ক্যাম্প ডেভিডে কয়েক ঘণ্টা ধরে

2026-10-03T12:39:17+06:00
2026-10-03T12:39:17+06:00
রোববার ● ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের সামরিক কর্মকর্তাদের গোপন বৈঠক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১২:৩৯ পিএম 
⏲
ইয়েমেন ইরান পরিস্থিতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা গোপনে বৈঠক করেছেন। শুক্রবার ক্যাম্প ডেভিডে কয়েক ঘণ্টা ধরে এই বৈঠক হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

বৈঠকটি আগে থেকে ঘোষণা করেনি ট্রাম্প প্রশাসন। এতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সভাপতিত্ব করেন। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ, সিআইএ পরিচালক জন র‌্যাটক্লিফ ও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনও বৈঠকে ছিলেন।

তিন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়ে বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয় গভীরভাবে আলোচনা করা হয়েছে। কিছু বিষয়ে সিদ্ধান্তও হয়ে থাকতে পারে বলে একটি সূত্র জানিয়েছে।

এ ধরনের বৈঠক খুবই বিরল। এর আগে ২০২৫ সালের জুনে ক্যাম্প ডেভিডে একই ধরনের বৈঠক হয়েছিল। এর কয়েক দিন পরই ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল।

এদিকে ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থবির হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে ট্রাম্প ইরানে বড় ধরনের সামরিক অভিযান আবারও শুরু করার কথা বিবেচনা করছেন বলে জানিয়েছে অ্যাক্সিওস।

দেশবার্তা/এমআর



সর্বশেষ সংবাদ 

ব্র্যাকের পর এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক মিথিলা
সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর ৪ বারে অভিযান
চোরাই গরু দিয়ে বৌভাতের আয়োজন
টোকিওতে কেন বাড়ছে যৌন পর্যটন?
ভাঙা প্রেম ও মলিন সম্পর্ককে সুখী করবেন যেভাবে

সর্বাধিক পঠিত 

খাবার টেবিলে ওয়ান টাইম প্লেট নামক বিষ
তেঁতুলিয়ায় বাল্যবিবাহ, কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা
লক্ষীচাপে মাদকবিরোধী বার্তা নিয়ে যুব সমাজের ফুটবল টুর্নামেন্ট
সিডিএমএসের তথ্য মুছে শীর্ষ সন্ত্রাসীকে দায়মুক্তির চেষ্টা
নদীর বুকে নৌকার লড়াই, কালীগঙ্গার দুই পাড়ে মানুষের ঢল
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]