শারীরিক অবস্থার উন্নতি, শুটিংয়ে ফিরতে চান তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্ক

বিনোদন

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও চেনা আঙিনা শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ছোট পর্দার

2026-10-04T19:22:47+06:00
2026-10-04T19:22:47+06:00
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
শারীরিক অবস্থার উন্নতি, শুটিংয়ে ফিরতে চান তানিয়া বৃষ্টি
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৭:২২ পিএম 
⏲
অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ছবি: ফেসবুক
দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও চেনা আঙিনা শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অসুস্থতার কারণে এতদিন কাজ থেকে বিরতিতে ছিলেন তিনি। চিকিৎসা চলাকালেই শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় অভিনয়ে ফেরার আগ্রহ ব্যক্ত করেছেন এই অভিনেত্রী।

শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে নিজের শারীরিক অবস্থার হালনাগাদ তথ্য জানান তিনি।

লাইভে এক প্রশ্নের জবাবে তানিয়া বৃষ্টি বলেন, ‘এখন আমার কেমো থেরাপি চলছে। ছয় মাসের মধ্যে তিন মাস শেষ হলো, চতুর্থ মাসের কেমো চলছে। আরও দুই মাস এটা চলার পর কিছু টেস্ট করা হবে। সেটার পর ডাক্তার জানাবে, পরবর্তী চিকিৎসা কী হবে।’

শুটিংয়ে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, ‘এই মাস থেকেই শুটিং শুরু করতে চাই। কথাবার্তা চলছে। তবে কবে থেকে কাজ শুরু করতে পারবো, সেটি এখনো চূড়ান্ত হয়নি।’

অভিনয় থেকে নিজের এই সাময়িক বিরতি প্রসঙ্গে তানিয়া বলেন, ‘অসুস্থতার কারণে আমি নয় মাসের মতো শুটিং করিনি। এখনো অসুস্থ আছি, তবে তখন একটু বেশি খারাপ ছিলাম। এখন অনেকটা ভালো আছি।’

দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও যোগ করেন, ‘যারা আমাকে ভালোবাসেন, আমাকে সাপোর্ট দেন, আমার জন্য অপেক্ষা করেন, তাদের যেটা চাওয়া আমি সেটা করতে চাই। যদি এত মানুষ চান আমি কাজ করি, তাহলে আমি অবশ্যই করবো।’

ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও তানিয়া বৃষ্টির উপস্থিতি রয়েছে। তার হাতে রয়েছে রায়হান খান পরিচালিত ‘ট্রাইব্যুনাল’ নামের একটি চলচ্চিত্রের কাজ। সিনেমাটিতে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, সাবেরী আলম, মৌসুমী হামিদ, সায়রা আক্তার জাহান, আদর আজাদ, শাহেদ আলী, মিলন ভট্টাচার্য, অশোক ব্যাপারী, রাকিব হোসেন ইভন ও উপমা।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি মোরতাজুল করিম বাদরু
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ
মেসির সহায়তায় বছরে ৪০০ শিশু পাবে ক্যানসারের চিকিৎসা
শারীরিক অবস্থার উন্নতি, শুটিংয়ে ফিরতে চান তানিয়া বৃষ্টি
শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ: ইরান

সর্বাধিক পঠিত 

খাবার টেবিলে ওয়ান টাইম প্লেট নামক বিষ
সিডিএমএসের তথ্য মুছে শীর্ষ সন্ত্রাসীকে দায়মুক্তির চেষ্টা
নদীর বুকে নৌকার লড়াই, কালীগঙ্গার দুই পাড়ে মানুষের ঢল
স্মৃতি কথা: আমাল ছে বান্তি হায় জিন্দেগি-০৪
মারামারি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]