বন্ধ হয়ে গেল স্কারলেট জোহানসনের ‘দ্য আউটসেট’

বিনোদন ডেস্ক

বিনোদন

হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসনের রূপচর্চার ব্র্যান্ড ‘দ্য আউটসেট’ চালুর চার বছরের মাথায় আনুষ্ঠানিক যাত্রা সমাপ্তির ঘোষণা দিয়েছে। গত

2026-10-02T18:27:20+06:00
2026-10-02T18:27:20+06:00
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
বন্ধ হয়ে গেল স্কারলেট জোহানসনের ‘দ্য আউটসেট’
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৬:২৭ পিএম 
⏲
হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন/ছবি: সংগৃহীত
হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসনের রূপচর্চার ব্র্যান্ড ‘দ্য আউটসেট’ চালুর চার বছরের মাথায় আনুষ্ঠানিক যাত্রা সমাপ্তির ঘোষণা দিয়েছে। গত ২৮ সেপ্টেম্বর ব্র্যান্ডটির অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তার মাধ্যমে ব্যবসা গুটিয়ে নেওয়ার এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রকাশিত বিদায়ি বার্তায় প্রতিষ্ঠানটি উল্লেখ করে, “এক অসাধারণ যাত্রার পর ‘দ্য আউটসেট’ তাদের সব ধরনের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। যারা আমাদের পণ্য দৈনন্দিন রূপচর্চায় বেছে নিয়েছিলেন এবং পুরো যাত্রায় পাশে ছিলেন, তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।”

এই ঘোষণার পর থেকেই ব্র্যান্ডটির নিজস্ব ওয়েবসাইটে নতুন করে পণ্য বিক্রির সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ প্রক্রিয়ার অংশ হিসেবে পূর্বে দেওয়া সব অর্ডারের পণ্য গ্রাহকদের কাছে যথাসময়ে পৌঁছে দেওয়া হবে।

২০২১ সালে রূপচর্চার ব্র্যান্ড চালুর উদ্যোগ নেন স্কারলেট জোহানসন। পরবর্তীতে ২০২২ সালে সৌন্দর্যশিল্পের অভিজ্ঞ নির্বাহী কেট ফস্টারের সঙ্গে যৌথভাবে বাজারজাতকরণ শুরু করে ‘দ্য আউটসেট’। মূলত ক্ষতিকর উপাদানমুক্ত এবং সংবেদনশীল ত্বকের উপযোগী স্কিনকেয়ার পণ্য উৎপাদন ও বাজারজাত করাই ছিল এর মূল লক্ষ্য।

তবে গত বছর সহ-প্রতিষ্ঠাতা কেট ফস্টার প্রতিষ্ঠানটি থেকে সরে দাঁড়ানোর পর থেকেই ব্র্যান্ডটির পরিচালনা ও ব্যবস্থাপনায় বেশ কিছু টানাপড়েন দেখা দেয়। মূলত এরই ধারাবাহিকতায় এবার শতভাগ কার্যক্রম বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত এল।

আন্তর্জাতিক বিনোদন ও প্রসাধন খাতে সম্প্রতি তারকাদের নিজস্ব বিউটি ব্র্যান্ডগুলোকে কঠিন বাজার প্রতিযোগিতার মুখোমুখি হতে হচ্ছে। তীব্র প্রতিযোগিতায় টিকতে না পেরে সাম্প্রতিক সময়ে গায়িকা গুয়েন স্তেফানির ‘গিভ বিউটি’ এবং অভিনেত্রী ড্রু ব্যারিমোরের ‘ফ্লাওয়ার বিউটি’র মতো বেশ কয়েকটি জনপ্রিয় তারকা-উদ্যোগ ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হয়। এবার সেই একই তালিকায় যুক্ত হলো স্কারলেট জোহানসনের ‘দ্য আউটসেট’।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
শাহজালালে ৩৩ লাখ টাকার বিদেশি মদ-সিগারেট-নিষিদ্ধ ক্রিম জব্দ
৫ বছরে ২০ শতাংশ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার
বন্ধ হয়ে গেল স্কারলেট জোহানসনের ‘দ্য আউটসেট’

সর্বাধিক পঠিত 

২৫ বছর ধরে মেধার সন্ধানে মুকুন্দপুরের প্রাক্তন শিক্ষার্থীরা
ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ, রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম
যথাসময়েই সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নির্বাচন
তেঁতুলিয়ায় বাল্যবিবাহ, কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা
মমতার ঋণ: ঘোড়ার গাড়িতে চড়ে স্কুল আয়া শেফালির রাজকীয় বিদায়
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]