লাখো অনুসারী হারালেও ফিলিস্তিনের পক্ষ ছাড়েননি ফ্লোরেন্স পিউ

বিনোদন ডেস্ক

বিনোদন

ফিলিস্তিন ইস্যুতে প্রকাশ্যে কথা বলতে কখনো ভয় পাননি বলে জানিয়েছেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। বরং এ বিষয়ে

2026-09-30T14:13:33+06:00
2026-09-30T14:13:33+06:00
বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
লাখো অনুসারী হারালেও ফিলিস্তিনের পক্ষ ছাড়েননি ফ্লোরেন্স পিউ
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৩ পিএম 
⏲
সংগৃহীত ছবি
ফিলিস্তিন ইস্যুতে প্রকাশ্যে কথা বলতে কখনো ভয় পাননি বলে জানিয়েছেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। বরং এ বিষয়ে হলিউডের অনেক তারকার দীর্ঘ সময় নীরব থাকা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ‘অ্যাভেঞ্জার্স’খ্যাত এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অবস্থান পরিষ্কার করে ফ্লোরেন্স পিউ জানান, ফিলিস্তিনের পক্ষে কথা বলার কারণে গত কয়েক বছরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর কয়েক লাখ অনুসারী কমে গেছে। তবে এ নিয়ে তাঁর কোনো আফসোস নেই।

মানুষের কথা বলা এবং সহানুভূতি প্রকাশ করতে এতটা সময় লাগল কেন, তা বুঝতে পারেন না উল্লেখ করে এই অভিনেত্রী জানান, ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তার বিভিন্ন উদ্যোগের তথ্য নিয়মিত নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে আসছেন তিনি।

গত বছর ‘টুগেদার ফর প্যালেস্টাইন’ নামে একটি তহবিল সংগ্রহের আয়োজনে হঠাৎ উপস্থিত হয়ে বক্তব্যও দেন পিউ। ওই আয়োজন থেকে মানবিক সহায়তার জন্য ২০ লাখ ডলারের বেশি অর্থ সংগৃহীত হয়েছিল।

সাক্ষাৎকারে ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি, বিশেষ করে শিশুদের মৃত্যু ও মায়েদের দুর্ভোগের কথা তুলে ধরেন তিনি। পিউ জানান, এক দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের স্বাভাবিক জীবনের ছবি প্রকাশ করা, অন্য দিকে মানুষের কষ্টের খবর দেখা তাঁকে ভীষণ ভাবিয়ে তোলে।

ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরায়েলের নির্যাতন নিয়ে প্রকাশ্যে কথা বলার বিষয়ে নিজের দলের পক্ষ থেকে কখনো বাধা বা নিরুৎসাহিত করার পরামর্শ পাননি বলেও নিশ্চিত করেন পিউ।

এমনকি ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ চলচ্চিত্রের শুটিংয়ের ব্যস্ততা থাকা সত্ত্বেও ‘টুগেদার ফর প্যালেস্টাইন’ অনুষ্ঠানে অংশ নিতে যাঁরা তাঁকে সহায়তা করেছিলেন, সাক্ষাৎকারে তাঁদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এই হলিউড তারকা।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

৪৯তম বিশেষ বিসিএস: শিক্ষা ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ
এ বছর ৪৩ লাখ কৃষক কৃষক কার্ড পাবেন: কৃষিমন্ত্রী
শিক্ষার্থীদের যুগের চাহিদা অনুযায়ী পরিবর্তন হতে হবে: পরিবেশমন্ত্রী
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
নিজ যোগ্যতায় জাতিসংঘে নিয়োগ পেয়েছেন জাইমা রহমান

সর্বাধিক পঠিত 

প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী
প্রতারক ভাড়াটিয়ার বিচার দাবি করে সংবাদ সম্মেলন
ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ, রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম
একদিন বাড়িয়ে দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি
মিরপুরের হকারদের হামলায় ৪ সাংবাদিক আহত
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]