শিক্ষার্থীদের যুগের চাহিদা অনুযায়ী পরিবর্তন হতে হবে: পরিবেশমন্ত্রী

ফেনী প্রতিনিধি

সারাদেশ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, সময়ের সঙ্গে সমাজ পরিবর্তিত হচ্ছে। তাই সমাজের পরিবর্তনের

2026-09-30T20:26:43+06:00
2026-09-30T20:26:43+06:00
বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
শিক্ষার্থীদের যুগের চাহিদা অনুযায়ী পরিবর্তন হতে হবে: পরিবেশমন্ত্রী
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৬ পিএম 
⏲
সংগৃহীত ছবি
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, সময়ের সঙ্গে সমাজ পরিবর্তিত হচ্ছে। তাই সমাজের পরিবর্তনের সঙ্গে শিক্ষার্থীদেরও পরিবর্তিত হতে হবে। যুগের চাহিদা অনুযায়ী সন্তানদের গড়ে তুলতে অভিভাবকদেরও পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ফেনীতে দৈনিক ফেনীর সময় ও আলোকিত ফেনী ফাউন্ডেশনের আয়োজনে আলোকিত ফেনী বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “শিশুদের প্রাথমিক শিক্ষা অভিভাবকেরা দিয়ে থাকেন। পরে শিক্ষকরা দিয়ে থাকেন। একজন শিশু কেমন হবে, তা নির্ভর করে অভিভাবকদের ওপর। অভিভাবকদের ওপর নির্ভর করে আমাদের ছেলে-মেয়েরা বড় হয়। এখন আমাদের সমাজ প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। আমাদের পরিবর্তন হতে হবে। সমাজের পরিবর্তনের সঙ্গে আমাদের সন্তানদের পরিবর্তন করতে হবে। আমি যদি ১৯৪০ সালে জন্মগ্রহণ করে ১৯৪০ সালের মতো করে তাদের বড় করতে চাই, তাহলে হবে না। আমাদের বর্তমান সময়ের চিন্তার সঙ্গে পরিবর্তন করতে হবে। অর্থাৎ শিক্ষার্থীদের যুগের চাহিদা অনুযায়ী পরিবর্তন হতে হবে।”

তিনি আরও বলেন, অনেক শিক্ষার্থীর স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্য অনুযায়ী তাদের বেড়ে উঠতে দিতে হবে। তাদের বেড়ে ওঠার পথে বাধা দেওয়া যাবে না। পাশাপাশি তারা যেন কিশোর গ্যাং ও মাদকের মতো অপরাধে জড়িয়ে না পড়ে, সেদিকেও অভিভাবকদের নজর রাখতে হবে।

বিকেল ৩টায় শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে সাড়ে তিন শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, গাছের চারা ও সনদ তুলে দেওয়া হয়।

দৈনিক ফেনীর সময় সম্পাদক ও আলোকিত ফেনী ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ এনামুল হক খন্দকার, জেলা জজ কোর্টের পিপি ও বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবউল্লাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারী, এনপিপির জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত এবং স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন।

আবৃত্তিকার সৈয়দ আশরাফুল হক আরমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফেনী ডায়াবেটিক সমিতির সহসভাপতি আ.ন.ম. আবদুর রহিম, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহা. আলমগীর চৌধুরী, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন খন্দকার এবং জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মামুনুর রশিদ।

বিশেষ অতিথির বক্তব্যে রেহানা আক্তার রানু বলেন, “আজকে যারা বৃত্তি পাচ্ছো, এ পাওয়াটা তোমাদের শেষ নয়। এটা তোমাদের শুরু। তোমাদের চেষ্টা করতে হবে। তোমরা শুধু পড়াশোনা করলে হবে না। পড়াশোনার পাশাপাশি তোমাদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পর্কে জানতে হবে। সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া—এসব সম্পর্কে তোমাদের পড়াশোনা করতে হবে। তোমাদের জানতে হবে বেশি করে। তোমাদের স্বপ্ন দেখতে হবে। যারা স্বপ্ন দেখতে জানে, তারা সহজে সফল হয়। তোমরাও স্বপ্ন দেখবে।”

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

৪৯তম বিশেষ বিসিএস: শিক্ষা ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ
এ বছর ৪৩ লাখ কৃষক কৃষক কার্ড পাবেন: কৃষিমন্ত্রী
শিক্ষার্থীদের যুগের চাহিদা অনুযায়ী পরিবর্তন হতে হবে: পরিবেশমন্ত্রী
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
নিজ যোগ্যতায় জাতিসংঘে নিয়োগ পেয়েছেন জাইমা রহমান

সর্বাধিক পঠিত 

প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী
প্রতারক ভাড়াটিয়ার বিচার দাবি করে সংবাদ সম্মেলন
ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ, রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম
একদিন বাড়িয়ে দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি
মিরপুরের হকারদের হামলায় ৪ সাংবাদিক আহত
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]