গোবিন্দগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে তিন বছর বয়সী দুই কন্যাশিশুর মৃত্যু হয়েছে। তারা পরস্পরের মামাতো-ফুফাতো বোন। সমবয়সী দুই

2026-09-30T19:12:58+06:00
2026-09-30T19:12:58+06:00
বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
গোবিন্দগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১২ পিএম 
⏲
প্রতীকী ছবি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে তিন বছর বয়সী দুই কন্যাশিশুর মৃত্যু হয়েছে। তারা পরস্পরের মামাতো-ফুফাতো বোন। সমবয়সী দুই শিশুর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেক হক। এর আগে বেলা ১১টার দিকে উপজেলার শাখাহার ইউনিয়নের দশলাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো দশলাল গ্রামের ফরহাদ আলীর মেয়ে মিম আক্তার (৩) এবং তার ফুফাতো বোন আফরিন আক্তার (৩)। আফরিন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা থেকে দশলালে তার মামার বাড়িতে বেড়াতে এসেছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিম ও আফরিন বাড়ির উঠানে পুকুরপাড়ে একসঙ্গে খেলছিল। একপর্যায়ে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে দুই শিশুকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। এর মধ্যে স্থানীয় বাসিন্দারা পুকুরের পানিতে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে তাদের উদ্ধার করেন।

গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেক হক বলেন, পুকুরের পানিতে ডুবে একসঙ্গে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বৈরাগীরহাট তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক উল্লেখ করে তিনি অভিভাবকদের শিশুদের বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

৪৯তম বিশেষ বিসিএস: শিক্ষা ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ
এ বছর ৪৩ লাখ কৃষক কৃষক কার্ড পাবেন: কৃষিমন্ত্রী
শিক্ষার্থীদের যুগের চাহিদা অনুযায়ী পরিবর্তন হতে হবে: পরিবেশমন্ত্রী
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
নিজ যোগ্যতায় জাতিসংঘে নিয়োগ পেয়েছেন জাইমা রহমান

সর্বাধিক পঠিত 

প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী
প্রতারক ভাড়াটিয়ার বিচার দাবি করে সংবাদ সম্মেলন
ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ, রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম
একদিন বাড়িয়ে দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি
মিরপুরের হকারদের হামলায় ৪ সাংবাদিক আহত
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]