পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

‘এক দেশে এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর’—এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়ন ত্বরান্বিত করতে মতবিনিময় সভা

2026-09-30T18:43:41+06:00
2026-09-30T18:43:41+06:00
বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৩ পিএম 
⏲
সংগৃহীত ছবি
‘এক দেশে এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর’—এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়ন ত্বরান্বিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলার তফসিলি ব্যাংকগুলোর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে সোনালী ব্যাংক পিএলসি, পিরোজপুর শাখা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সদর উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ ব্যাংক, বরিশাল বিভাগের নির্বাহী পরিচালক মো. মফিজুর রহমান খান চৌধুরী সভায় প্রধান অতিথি ছিলেন। সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যানেজারস অফিস, বরিশালের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম সরদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, বাংলাদেশ ব্যাংক বরিশাল বিভাগের পরিচালক প্রদীপ রঞ্জন দেবনাথ, অতিরিক্ত পরিচালক মো. মাহমুদুর রহমান এবং জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহসানুল কবীর।

সভায় বক্তারা বলেন, আর্থিক লেনদেনকে সহজ, নিরাপদ ও আধুনিক করতে বাংলা কিউআর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একটি কিউআর কোডের মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের গ্রাহকদের লেনদেনের সুযোগ থাকায় ব্যবসায়ী ও সাধারণ গ্রাহক উভয়েই এর সুবিধা পাবেন।

সভায় পিরোজপুরে বাংলা কিউআরের ব্যবহার বাড়ানো, ব্যবসায়ীদের এ ব্যবস্থার আওতায় আনা এবং ডিজিটাল লেনদেন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এ সময় পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে সোনালী ব্যাংক পিএলসি, পিরোজপুর শাখাকে লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালনের কার্যক্রম তুলে ধরা হয়।

সভায় জেলার বিভিন্ন তফসিলি ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

৪৯তম বিশেষ বিসিএস: শিক্ষা ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ
এ বছর ৪৩ লাখ কৃষক কৃষক কার্ড পাবেন: কৃষিমন্ত্রী
শিক্ষার্থীদের যুগের চাহিদা অনুযায়ী পরিবর্তন হতে হবে: পরিবেশমন্ত্রী
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
নিজ যোগ্যতায় জাতিসংঘে নিয়োগ পেয়েছেন জাইমা রহমান

সর্বাধিক পঠিত 

প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী
প্রতারক ভাড়াটিয়ার বিচার দাবি করে সংবাদ সম্মেলন
ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ, রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম
একদিন বাড়িয়ে দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি
মিরপুরের হকারদের হামলায় ৪ সাংবাদিক আহত
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]