টাইমস র‍্যাঙ্কিং: সেরা ১ হাজারে বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়

দেশবার্তা ডেস্ক

শিক্ষা ও ক্যাম্পাস

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই) এর হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান করে নিয়েছে

2026-09-30T19:23:31+06:00
2026-09-30T19:23:31+06:00
বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
শিক্ষা ও ক্যাম্পাস
টাইমস র‍্যাঙ্কিং: সেরা ১ হাজারে বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৩ পিএম 
⏲
সংগৃহীত ছবি
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই) এর হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশের চারটি শিক্ষাপ্রতিষ্ঠান। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এই তালিকায় ভারতের ৪০টি এবং পাকিস্তানের ২২টি বিশ্ববিদ্যালয় রয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) টিএইচই’র অফিশিয়াল ওয়েবসাইটে তালিকাটি প্রকাশ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের সেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা পাওয়া বাংলাদেশের চার শিক্ষাপ্রতিষ্ঠান হলো- অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)।

এছাড়া ১০০০ থেকে ১২০০-এর মধ্যে স্থান পেয়েছে দেশের আরও কয়েকটি স্বনামধন্য প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ব্র্যাক ইউনিভার্সিটি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, আইইউবিএটি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়।

শিক্ষার মান, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, গবেষণার মান ও পরিবেশ, সাইটেশন, আন্তর্জাতিক শিক্ষার্থীদের উপস্থিতি এবং শিল্প খাতের আয়সহ একাধিক আন্তর্জাতিক সূচকের ওপর ভিত্তি করে বিশ্বজুড়ে র‍্যাঙ্কিংটি তৈরি করা হয়েছে। এবারের সংস্করণে বিশ্বের ১১৮টি দেশের মোট ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়।

প্রকাশিত বৈশ্বিক তালিকায় টানা শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। এ ছাড়া যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করেছে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয় ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়।

দক্ষিণ এশীয় অঞ্চলের মধ্যে ভারতের ইনস্টিটিউট অব সায়েন্স ২৫৪তম অবস্থান নিয়ে দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা পেয়েছে। আর পাকিস্তানের শীর্ষে থাকা কায়েদ-ই-আজম ইউনিভার্সিটির অবস্থান বিশ্ব তালিকায় ৫৫১ থেকে ৬০০-এর মধ্যে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

৪৯তম বিশেষ বিসিএস: শিক্ষা ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ
এ বছর ৪৩ লাখ কৃষক কৃষক কার্ড পাবেন: কৃষিমন্ত্রী
শিক্ষার্থীদের যুগের চাহিদা অনুযায়ী পরিবর্তন হতে হবে: পরিবেশমন্ত্রী
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
নিজ যোগ্যতায় জাতিসংঘে নিয়োগ পেয়েছেন জাইমা রহমান

সর্বাধিক পঠিত 

প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী
প্রতারক ভাড়াটিয়ার বিচার দাবি করে সংবাদ সম্মেলন
ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ, রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম
একদিন বাড়িয়ে দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি
মিরপুরের হকারদের হামলায় ৪ সাংবাদিক আহত
শিক্ষা ও ক্যাম্পাস- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]