৫১তম বিশেষ বিসিএসের বিষয়ভিত্তিক সিলেবাস প্রকাশ

দেশবার্তা ডেস্ক

শিক্ষা ও ক্যাম্পাস

৫১তম বিশেষ বিসিএস পরীক্ষার বিষয়ভিত্তিক সিলেবাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার (৩০ সেপ্টেম্বর) পিএসসির অফিশিয়াল

2026-09-30T15:44:37+06:00
2026-09-30T15:44:37+06:00
বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
শিক্ষা ও ক্যাম্পাস
৫১তম বিশেষ বিসিএসের বিষয়ভিত্তিক সিলেবাস প্রকাশ
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৪ পিএম 
⏲
৫১তম বিশেষ বিসিএস পরীক্ষার বিষয়ভিত্তিক সিলেবাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার (৩০ সেপ্টেম্বর) পিএসসির অফিশিয়াল ওয়েবসাইটে এই সিলেবাস প্রকাশ করা হয়।

পিএসসি সূত্রে জানা গেছে, চিকিৎসকদের জন্য আয়োজিত এই বিশেষ বিসিএসে কোনো প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে না। এর পরিবর্তে ২০০ নম্বরের বিষয়ভিত্তিক লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০২৬ সালের নভেম্বর মাসে এই পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে। পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ ও সময় যথাসময়ে পিএসসির ওয়েবসাইট ও গণমাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

নম্বর বণ্টন ও বিষয়সূচি

এমসিকিউ টাইপের লিখিত পরীক্ষায় মোট ২০০টি প্রশ্ন থাকবে। সময় ২ ঘণ্টা। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর বরাদ্দ থাকবে এবং ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে। নম্বর বণ্টনের ক্ষেত্রে বাংলায় ২০, ইংরেজিতে ২০, বাংলাদেশ বিষয়াবলিতে ২০, আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০, মানসিক দক্ষতায় ১০, গাণিতিক যুক্তিতে ১০ এবং সংশ্লিষ্ট ক্যাডার বা পদের জন্য প্রাসঙ্গিক বিষয়ে ১০০ নম্বরের প্রশ্ন থাকবে। বিশেষ বিসিএস হওয়ায় লিখিত পরীক্ষাটি কেবল ঢাকা কেন্দ্রের অধীনে অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষার পর ১০০ নম্বরের দক্ষতাভিত্তিক মৌখিক পরীক্ষা (ভাইভা) নেওয়া হবে।

এই বিশেষ বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে মোট ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জন বা মেডিক্যাল অফিসার পদে ৪ হাজার ৭০০ জন এবং ডেন্টাল সার্জন পদে ৩০০ জন নিয়োগ পাবেন।

পিএসসি জানিয়েছে, নিয়োগপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে লিখিত পরীক্ষার দীর্ঘ ও জটিল ধাপ বাদ দিয়ে সরাসরি এমসিকিউ ও ভাইভার ওপর জোর দেওয়া হয়েছে। এতে দ্রুততম সময়ে চূড়ান্ত ফল প্রকাশ করে দেশের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি হাসপাতালে নতুন চিকিৎসকদের পদায়ন করা সম্ভব হবে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

৪৯তম বিশেষ বিসিএস: শিক্ষা ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ
এ বছর ৪৩ লাখ কৃষক কৃষক কার্ড পাবেন: কৃষিমন্ত্রী
শিক্ষার্থীদের যুগের চাহিদা অনুযায়ী পরিবর্তন হতে হবে: পরিবেশমন্ত্রী
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
নিজ যোগ্যতায় জাতিসংঘে নিয়োগ পেয়েছেন জাইমা রহমান

সর্বাধিক পঠিত 

প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী
প্রতারক ভাড়াটিয়ার বিচার দাবি করে সংবাদ সম্মেলন
ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ, রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম
একদিন বাড়িয়ে দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি
মিরপুরের হকারদের হামলায় ৪ সাংবাদিক আহত
শিক্ষা ও ক্যাম্পাস- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]