প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে মন্তব্য, স্কুলশিক্ষক আটক

কুষ্টিয়া প্রতিনিধি

সারাদেশ

জাতিসংঘে সদ্য শেষ হওয়া অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ভাষণের ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে আপত্তিকর ও কটূক্তিমূলক মন্তব্য

2026-09-30T20:21:43+06:00
2026-09-30T20:21:43+06:00
বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২১ পিএম 
⏲
প্রতীকী ছবি
জাতিসংঘে সদ্য শেষ হওয়া অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ভাষণের ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে আপত্তিকর ও কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুরে গোলাম কিবরিয়া লালন নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়ক এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক গোলাম কিবরিয়া প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।

বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার শেষ ঘণ্টার বাংলা ক্লাসে শিক্ষক গোলাম কিবরিয়া সম্প্রতি জাতিসংঘে প্রধানমন্ত্রীর বাংলা ভাষণের প্রসঙ্গ তোলেন। আলোচনা চলাকালে তিনি প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ ও ব্যক্তিগত বিষয় টেনে আপত্তিকর বক্তব্য দেন বলে দাবি করে শিক্ষার্থীরা। এতে ক্লাসের ভেতরেই অসন্তোষ তৈরি হয়। পরবর্তীতে শিক্ষার্থীরা বিষয়টি নিজ নিজ পরিবারকে জানালে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ে।

ঘটনার জের ধরে বুধবার সকালে বিক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা বিদ্যালয় প্রাঙ্গণে জমায়েত হয়ে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল জানান, বিষয়টি জানার পর সকালে পরিচালনা পর্ষদের সাবেক সদস্যসহ সংশ্লিষ্টদের নিয়ে ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে শিক্ষক গোলাম কিবরিয়া কটূক্তির বিষয়টি অস্বীকার করে দাবি করেন, ‘দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণে প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণে কিছুটা অস্পষ্টতা তৈরি হতে পারে’—তিনি মূলত এই বৈজ্ঞানিক ব্যাখ্যাটিই দিতে চেয়েছিলেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, দেশের শীর্ষ নির্বাহী সম্পর্কে কটূক্তি করে সাধারণ শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা সৃষ্টি ও পরিবেশ ঘোলাটে করার অভিযোগে ওই শিক্ষককে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

৪৯তম বিশেষ বিসিএস: শিক্ষা ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ
এ বছর ৪৩ লাখ কৃষক কৃষক কার্ড পাবেন: কৃষিমন্ত্রী
শিক্ষার্থীদের যুগের চাহিদা অনুযায়ী পরিবর্তন হতে হবে: পরিবেশমন্ত্রী
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
নিজ যোগ্যতায় জাতিসংঘে নিয়োগ পেয়েছেন জাইমা রহমান

সর্বাধিক পঠিত 

প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী
প্রতারক ভাড়াটিয়ার বিচার দাবি করে সংবাদ সম্মেলন
ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ, রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম
একদিন বাড়িয়ে দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি
মিরপুরের হকারদের হামলায় ৪ সাংবাদিক আহত
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]