ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ, রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

রাজশাহী প্রতিনিধি

সারাদেশ

ফেসবুকে ভুয়া আইডি ও পেজ খুলে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যাচার ও মানহানিকর

2026-09-30T19:03:13+06:00
2026-09-30T19:03:13+06:00
বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ, রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৩ পিএম 
⏲
সংগৃহীত ছবি
ফেসবুকে ভুয়া আইডি ও পেজ খুলে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যাচার ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে এসব অপপ্রচারের নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে (আরএমপি) ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে রাজশাহী প্রেসক্লাব।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে আরএমপি সদর দপ্তরে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়। সভায় নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকবিরোধী অভিযান ও যানজট নিরসনের বিষয়েও আলোচনা হয়। তবে সাংবাদিকদের নিরাপত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান অপপ্রচারই আলোচনায় গুরুত্ব পায়।

সভায় সাংবাদিক নেতৃবৃন্দ অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ স্বার্থান্বেষী মহল ভুয়া পরিচয় ব্যবহার করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও অপরাধীদের শনাক্ত বা গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে দাবি করেন তারা।

মতবিনিময়কালে সাংবাদিকরা অপপ্রচারের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সন্দেহে কাজলা এলাকার মাসুদ রানা রাব্বানী, বিলসিমলা এলাকার মাসুদ আলী পুলক ও আমবাগান এলাকার মামুনুর রহমান কাচুসহ কয়েকজনের নাম উল্লেখ করেন। এ সময় রাব্বানীর বিরুদ্ধে অতীতের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি ও মামলার নথিপত্রসহ সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পুলিশ কমিশনারের কাছে হস্তান্তর করা হয়।

অভিযোগগুলো শুনে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির (পিপিএম) সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, সাইবার অপরাধীদের দমনে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। মেটার (ফেসবুক) সঙ্গে বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক সরাসরি চুক্তি না থাকায় কারিগরি তথ্য পেতে কিছুটা সময়ক্ষেপণ ও প্রতিবন্ধকতা তৈরি হয় বলেও তিনি উল্লেখ করেন। বিষয়টি আরএমপির সাইবার অ্যান্ড ক্রাইম শাখা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখবে বলে জানান তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম ও ট্রাফিক) মো. ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ খোরশেদ আলম, উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি ও মিডিয়া মুখপাত্র) গাজিউর রহমান, উপ-পুলিশ কমিশনার (মতিহার) মাঈনুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. নূর আলম সিদ্দিকী এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শামিমা নাসরিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মতবিনিময় শেষে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা নগরীর সিঅ্যান্ডবি মোড়ের ‘জুলাই ৩৬’-এর সামনে অবস্থান নেন। সেখানে জরুরি প্রেস ব্রিফিংয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, “সাংবাদিকদের ভয়ভীতি দেখিয়ে কিংবা সামাজিক মাধ্যমে নোংরা অপপ্রচার চালিয়ে প্রেসক্লাব দখলের কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না। দেশের বাইরে বসে—হোক সেটা মালয়েশিয়া বা অন্য কোনো প্রান্ত—ভুয়া আইডি চালালেও কেউ প্রযুক্তির চোখ ফাঁকি দিয়ে পার পাবে না। কারা এর পেছনে অর্থ ও ইন্ধন জোগাচ্ছে, তা আমাদের অজানা নয়।”

তিনি অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারে আরএমপিকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন। অন্যথায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

প্রেসক্লাব সভাপতি ও দৈনিক দিনকালের ব্যুরো প্রধান আব্দুস সবুর বলেন, “সাংবাদিকদের চরিত্রহরণ করা কেবল ব্যক্তির ওপর আক্রমণ নয়; এটি সরাসরি মুক্ত গণমাধ্যম ও পেশাগত স্বাধীনতার ওপর সুস্পষ্ট আঘাত। যারা এই অপপ্রচারে লিপ্ত, তাদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করতে হবে।”

এ সময় আরও বক্তব্য দেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক উপচারের ভারপ্রাপ্ত সম্পাদক নুরে ইসলাম মিলন, নির্বাহী সদস্য ও দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি রাজিব আলী রাতুল এবং সদস্য মাজহারুল ইসলাম চপল। সাংবাদিক নেতৃবৃন্দ দ্রুত সাইবার অপরাধ দমন আইনের আওতায় দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

৪৯তম বিশেষ বিসিএস: শিক্ষা ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ
এ বছর ৪৩ লাখ কৃষক কৃষক কার্ড পাবেন: কৃষিমন্ত্রী
শিক্ষার্থীদের যুগের চাহিদা অনুযায়ী পরিবর্তন হতে হবে: পরিবেশমন্ত্রী
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
নিজ যোগ্যতায় জাতিসংঘে নিয়োগ পেয়েছেন জাইমা রহমান

সর্বাধিক পঠিত 

প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী
প্রতারক ভাড়াটিয়ার বিচার দাবি করে সংবাদ সম্মেলন
ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ, রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম
একদিন বাড়িয়ে দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি
মিরপুরের হকারদের হামলায় ৪ সাংবাদিক আহত
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]