নেটপাড়ার নতুন ‘জাতীয় ক্রাশ’ কে এই তান্যা মিশ্র?

বিনোদন ডেস্ক

বিনোদন

একসময় ভারতের ‘জাতীয় ক্রাশ’ হিসেবে পরিচিতি পেয়েছিলেন দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা। পরবর্তী সময়ে তৃপ্তি দিমরি, দিশা পাটানি কিংবা

2026-09-30T14:23:26+06:00
2026-09-30T14:23:26+06:00
বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
নেটপাড়ার নতুন ‘জাতীয় ক্রাশ’ কে এই তান্যা মিশ্র?
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৩ পিএম 
⏲
সংগৃহীত ছবি
একসময় ভারতের ‘জাতীয় ক্রাশ’ হিসেবে পরিচিতি পেয়েছিলেন দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা। পরবর্তী সময়ে তৃপ্তি দিমরি, দিশা পাটানি কিংবা পূজা হেগড়েদেরও ডাকা হয়েছে এই নামে। তবে এবার সেই তালিকায় যুক্ত হয়েছে নতুন নাম-তান্যা মিশ্রা (তান্যা মিশ্র নামেও পরিচিত)। 
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ফ্যাশনেবল লুক, গ্ল্যামার ও আত্মবিশ্বাসী উপস্থিতি দিয়ে নেটিজেনদের নজর কেড়েছেন তিনি। অনুরাগী ও নেটিজেনরা তাঁকে আখ্যা দিচ্ছেন নতুন ‘ন্যাশনাল ক্রাশ’ হিসেবে।

ভারতের বিহারের গয়ায় ১৯৯৯ সালের ৩১ জানুয়ারি জন্ম নেন তান্যা। মগধ বিশ্ববিদ্যালয় থেকে কমার্সে (বি কম) স্নাতক সম্পন্ন করার পর তিনি মডেলিং ও অভিনয়ের জগতে পা রাখেন।

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা তান্যা ২০১৯ সালে ‘আইএডব্লিউএ মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতায় অংশ নিয়ে চতুর্থ রানার-আপ (পঞ্চম স্থান) হন। পরবর্তীতে ‘ফেমিনা’, ‘ফিল্মফেয়ার’ ও ‘গ্রাজিয়া’র মতো খ্যাতনামা প্রকাশনা ও বিনোদনমূলক সংস্থার সঙ্গে কাজ করেন তিনি।

মিউজিক ভিডিও এবং স্বল্পদৈর্ঘ্য প্রজেক্টেও বেশ পরিচিত মুখ তান্যা। ‘নখরো’ এবং ‘তু মেরা হো জায়েগা’র মতো সাতটির বেশি মিউজিক ভিডিওতে তিনি কাজ করেছেন। খুব শিগগিরই রোমান্টিক গান ‘সফর মোহব্বত কা’তেও দেখা যাবে তাঁকে।

শুধু সামাজিক মাধ্যম বা মডেলিং নয়, সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মেও অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন তান্যা। ‘গজনবী’ চলচ্চিত্রে নেহা চরিত্রের মাধ্যমে তাঁর অভিনয়ে অভিষেক হয়। পরবর্তীতে ‘চেজ’ চলচ্চিত্রে একজন সিবিআই ইন্সপেক্টরের চরিত্রে সাবলীল অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি। এ ছাড়া ওটিটি সিরিজ ‘চিড়িয়া উড়’-এ জ্যাকি শ্রফ, সিকান্দার খের ও ভূমিকা চাওলার মতো তারকাদের সঙ্গে অভিনয় করেছেন তিনি।

সব ছাপিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তান্যায় বুঁদ হয়ে আছেন অনুরাগী ও নেটিজেনরা। ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা বর্তমানে প্রায় ১২ লাখ। গুঞ্জন রয়েছে, সম্প্রতি বড় একটি প্রযোজনা সংস্থার চলচ্চিত্রেও চুক্তিভিত্তিক নাম লিখিয়েছেন তিনি; যা বিনোদন অঙ্গনে তাঁর অবস্থানকে আরও সুদৃঢ় করবে বলে ধারণা করা হচ্ছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

৪৯তম বিশেষ বিসিএস: শিক্ষা ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ
এ বছর ৪৩ লাখ কৃষক কৃষক কার্ড পাবেন: কৃষিমন্ত্রী
শিক্ষার্থীদের যুগের চাহিদা অনুযায়ী পরিবর্তন হতে হবে: পরিবেশমন্ত্রী
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
নিজ যোগ্যতায় জাতিসংঘে নিয়োগ পেয়েছেন জাইমা রহমান

সর্বাধিক পঠিত 

প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী
প্রতারক ভাড়াটিয়ার বিচার দাবি করে সংবাদ সম্মেলন
ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ, রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম
একদিন বাড়িয়ে দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি
মিরপুরের হকারদের হামলায় ৪ সাংবাদিক আহত
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]