একসময় আমার গরিব ছেলে পছন্দ ছিল: প্রভা

বিনোদন ডেস্ক

বিনোদন

দেশের আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নাটক ও পর্দায় আগের মতো নিয়মিত না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব

2026-09-30T14:28:10+06:00
2026-09-30T14:28:10+06:00
বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
একসময় আমার গরিব ছেলে পছন্দ ছিল: প্রভা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৮ পিএম 
⏲
দেশের আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নাটক ও পর্দায় আগের মতো নিয়মিত না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। সম্প্রতি এক পডকাস্টে নিজের ব্যক্তিগত পছন্দ, শৈশব ও বেড়ে ওঠার অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী। যেখানে তিনি জানান, একসময় তাঁর পছন্দ ছিল ‘গরিব ছেলে’।

পডকাস্টে নিজের অতীত পছন্দের কথা স্মরণ করে সাদিয়া জাহান প্রভা বলেন, ‘আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল এক সময়, আমাকে অভাবের কথা বললে, না খেয়ে ছিলাম কষ্টে বড় হয়েছি বাবা ভাই বোনদের এভাবে মানুষ করেছে। মিথ্যা কথা এটা আরও বেশি দুষ্টু হয়। আমি বেশ আল্মাদী ছিলাম, এরকম একটা সময় ছিল প্রপারলি কথা বলতে পারতাম না।’

নিজের বেড়ে ওঠা ও পরিণত হওয়া প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এতো কিউট হয়ে আমতা আমতা করে কথা বলতাম। কথা অর্ধেক বোঝা যেত। প্রত্যেকটি জায়গাতে আমাদের আত্মীয় থেকে শুরু করে, আমার বাবা-মা একটা সময় গিয়ে আমি যখন বড় হচ্ছি আমার বন্ধুদের বাবা-মার অবধি আদর করতো, সেজন্য আমার ম্যাচিউরিটি অনেক পরে এসেছে, স্পষ্ট কথা বলতে শিখেছি অভিনয় করতে এসে।’

এদিকে ছোট পর্দায় অনিয়মিত হলেও বর্তমানে নতুন চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রভা। সম্প্রতি তিনি সরকারি অনুদানের দুটি বড় চলচ্চিত্রে যুক্ত হয়েছেন।

এর মধ্যে একটি হলো সাদেক সিদ্দিকীর পরিচালনায় ‘দেনা পাওনা’। চলচ্চিত্রটির অধিকাংশ অংশের শুটিং ইতোমধ্যেই শেষ হয়েছে এবং বাকি অংশের শুটিং চলতি সপ্তাহেই সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এছাড়া প্রভার হাতে রয়েছে ‘দুই পয়সার মানুষ’ শিরোনামের আরও একটি সরকারি অনুদানের চলচ্চিত্র।

দেশবার্তা/একে



সর্বশেষ সংবাদ 

৪৯তম বিশেষ বিসিএস: শিক্ষা ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ
এ বছর ৪৩ লাখ কৃষক কৃষক কার্ড পাবেন: কৃষিমন্ত্রী
শিক্ষার্থীদের যুগের চাহিদা অনুযায়ী পরিবর্তন হতে হবে: পরিবেশমন্ত্রী
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
নিজ যোগ্যতায় জাতিসংঘে নিয়োগ পেয়েছেন জাইমা রহমান

সর্বাধিক পঠিত 

প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী
প্রতারক ভাড়াটিয়ার বিচার দাবি করে সংবাদ সম্মেলন
ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ, রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম
একদিন বাড়িয়ে দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি
মিরপুরের হকারদের হামলায় ৪ সাংবাদিক আহত
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]