‘মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক’

বিনোদন ডেস্ক

বিনোদন

বর্তমান সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীদের সঙ্গে নিজের নানা ভাবনা ও

2026-10-02T18:12:57+06:00
2026-10-02T18:20:22+06:00
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
‘মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক’
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৬:১২ পিএম  আপডেট: ০২.১০.২০২৬ ৬:২০ পিএম
⏲
অভিনেত্রী সামিরা খান মাহি/ছবি: কোলাজ দেশবার্তা
বর্তমান সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীদের সঙ্গে নিজের নানা ভাবনা ও মুহূর্ত ভাগ করে নেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবটের একটি ভিডিও শেয়ার করে ভিন্নধর্মী এক মন্তব্য করেছেন তিনি।

ভিডিওটির ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, ‘মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক।’

মাহির এই পোস্টটি সামনে আসার পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ইতিবাচক ও মজার আবহ তৈরি করেছে। নেটিজেনদের অনেকেই এতে রসাত্মক মন্তব্য করছেন। 

এক অনুসারী লিখেছেন, “রোবট ঠিক আছে, অন্তত চিট করবে না।” আরেকজনের মন্তব্য, “রোবট ঠিক আছে, অন্তত বেইমানি করবে না।”

তবে এটি নেহাতই মজার ছলে লেখা, নাকি এর পেছনে কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা বা গল্প রয়েছে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি মাহি।

উল্লেখ্য, ২০১৪ সালে একটি রিয়ালিটি শোর মাধ্যমে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু করেন সামিরা খান মাহি। পরে ‘তরুণ তুর্কী’ ধারাবাহিক নাটকের মাধ্যমে তাঁর অভিনয়ে অভিষেক হয়। ক্যারিয়ারে তিনি ‘পারিবারিক গোলযোগ’, ‘নীড় খোঁজে গাঙচিল’, ‘লাইফ ইন এ মেট্রো’, ‘শুভ্রার ওয়্যারড্রব’, ‘আকাশ বাড়িয়ে দাও’, ‘ম্যাচিং ব্রাদার’ ও ‘এক পা দু’পা’সহ বেশ কিছু সমাদৃত নাটক ও ওয়েব কনটেন্টে কাজ করেছেন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
শাহজালালে ৩৩ লাখ টাকার বিদেশি মদ-সিগারেট-নিষিদ্ধ ক্রিম জব্দ
৫ বছরে ২০ শতাংশ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার
বন্ধ হয়ে গেল স্কারলেট জোহানসনের ‘দ্য আউটসেট’

সর্বাধিক পঠিত 

২৫ বছর ধরে মেধার সন্ধানে মুকুন্দপুরের প্রাক্তন শিক্ষার্থীরা
ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ, রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম
যথাসময়েই সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নির্বাচন
তেঁতুলিয়ায় বাল্যবিবাহ, কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা
মমতার ঋণ: ঘোড়ার গাড়িতে চড়ে স্কুল আয়া শেফালির রাজকীয় বিদায়
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]