উচ্ছেদ অভিযানের পর আবারও সড়কে হকাররা

দেশবার্তা প্রতিবেদক

সারাদেশ

জীবিকার তাগিদে রাজধানীর ফুটপাত ও সড়কের পাশে বসা হকারদের উচ্ছেদে বারবার অভিযান চালিয়েও স্থায়ী সমাধান মিলছে না। একদিকে

2026-10-02T16:18:23+06:00
2026-10-02T16:18:23+06:00
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মিলছে না সমাধান
উচ্ছেদ অভিযানের পর আবারও সড়কে হকাররা
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৪:১৮ পিএম 
⏲
সংগৃহীত ছবি
জীবিকার তাগিদে রাজধানীর ফুটপাত ও সড়কের পাশে বসা হকারদের উচ্ছেদে বারবার অভিযান চালিয়েও স্থায়ী সমাধান মিলছে না। একদিকে দখলমুক্ত সড়ক ও নির্বিঘ্ন চলাচল চান নগরবাসী, অন্যদিকে জীবিকা হারানোর আশঙ্কায় উচ্ছেদের পরও আবারও সড়কে ফিরে আসছেন হকাররা। ফলে অভিযান শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই আগের চিত্র ফিরে আসছে। 

নগরবাসীর অভিযোগ, ফুটপাত ও সড়ক দখলের কারণে যানজট ও পথচারীদের ভোগান্তি বাড়ছে; আর হকারদের দাবি, বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ করায় জীবিকার পথ বন্ধ হয়ে যাচ্ছে। অপরিকল্পিত নগরায়ণ ও ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে ঢাকার সড়কব্যবস্থায় ফুটপাত দখল একটি বড় সমস্যা হয়ে উঠেছে। 

জাতিসংঘের ‘ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টাস ২০২৫’ অনুযায়ী, ২০২৫ সালে ঢাকার জনসংখ্যা প্রায় ৩ কোটি ৬৬ লাখ এবং জনসংখ্যার দিক থেকে ঢাকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর। ২০০০ সালে শহরটির অবস্থান ছিল নবম। ২০৫০ সালে ঢাকার জনসংখ্যা ৫ কোটি ২১ লাখের বেশি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে জাতিসংঘ।

এত বিপুল মানুষের চলাচলের তুলনায় ঢাকার সড়ক ও ফুটপাতের পরিসর সীমিত। এর মধ্যে ফুটপাত ও সড়কের বিভিন্ন অংশ দখল করে ব্যবসা পরিচালনার কারণে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে। নগরবাসী জানান, বিশেষ করে গুলিস্তানসহ ব্যস্ত এলাকাগুলোতে ফুটপাত ও সড়ক দখলের কারণে প্রতিনিয়ত যানজট ও ভোগান্তির মুখে পড়তে হয়। তাদের দাবি, দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে সমস্যাটির স্থায়ী সমাধান করা প্রয়োজন।

সম্প্রতি নগরবাসীকে এই ভোগান্তি থেকে মুক্তি দিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে ধলপুর এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। প্রশাসকের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি বেশ কিছু দোকানও ভাঙচুর করা হয়।

তবে উচ্ছেদের পরও সড়ক ছাড়তে রাজি নন হকারদের অনেকে। তাদের ভাষ্য, জীবিকার বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই তারা আবার দোকান নিয়ে বসছেন। 

এক হকার বলেন, আমাদের তো সংসার আছে, বউ-বাচ্চা আছে, পরিবার আছে। নিজেদের চলার তাগিদেই আমরা বসি। আগে থেকে জানলে মোবাইল কোর্ট আসার আগেই দোকান সরিয়ে দিতাম।

আরেক হকার বলেন, উনারা ভাঙবে, আমরা দোকান বসাবো। আমাদের তো সংসার আছে, বউ-বাচ্চা আছে, পরিবার আছে। নিজেদের চলার তাগিদেই আমরা বসি।

উচ্ছেদের এক সপ্তাহ না পেরোতেই রাজধানীর জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত এলাকায় আবারও হকারদের বসতে দেখা যায়। গোলাপশাহ মাজার থেকে স্টেডিয়াম মার্কেট পর্যন্ত সড়কের বিভিন্ন অংশেও একই চিত্র দেখা গেছে। ফলে প্রশ্ন উঠেছে, বারবার অভিযান চালানোর পরও কেন একই জায়গায় আবার হকারদের ফিরে আসা ঠেকানো যাচ্ছে না।

হকারদের দাবি, নির্ধারিত জায়গা ও বিকল্প ব্যবস্থা না করা পর্যন্ত তারা সড়ক থেকে সরে যেতে পারবেন না। তাদের একজন বলেন, অভিযান চালায়, উনারা গেলে আমরা আবার বসি। কী করব? জনদুর্ভোগ করে আমরাও বাঁচতে চাই না। আমাদেরকে সঠিকভাবে, টেকসইভাবে একটা ব্যবস্থা করে দিতে বলেন।

তবে সড়ক দখলমুক্ত রাখতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, একদম এখান থেকে জিরো পয়েন্ট থেকে শুরু করে সদরঘাট পর্যন্ত এই রাস্তা আমাদের ক্লিয়ার হতেই হবে। এখানে যদি তারা বসে, যারা বসবে, আবার উচ্ছেদ করা হবে এবং এখন থেকে মামলা হবে।

তিনি আরও বলেন, সারা বাংলাদেশের ভাসমান মানুষ সব ঢাকা শহরের দক্ষিণে চলে আসবে। আর সবাইকে কি আমি জায়গা দিতে পারব? রেজিস্টার্ড হকার ছাড়া ঢাকা শহরে কেউ থাকতে পারবে না।

নগরবাসীর দাবি, শুধু অভিযান পরিচালনা করে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখার পাশাপাশি হকারদের জীবিকার বিষয়টিও বিবেচনায় নিয়ে মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া প্রয়োজন। অন্যথায় একদিকে উচ্ছেদ অভিযান চলবে, অন্যদিকে জীবিকার তাগিদে হকাররা আবারও সড়কে ফিরে আসবেন-চলতেই থাকবে একই চক্র।

দেশবার্তা/এসআইএস/একে


সর্বশেষ সংবাদ 

বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
শাহজালালে ৩৩ লাখ টাকার বিদেশি মদ-সিগারেট-নিষিদ্ধ ক্রিম জব্দ
৫ বছরে ২০ শতাংশ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার
বন্ধ হয়ে গেল স্কারলেট জোহানসনের ‘দ্য আউটসেট’

সর্বাধিক পঠিত 

২৫ বছর ধরে মেধার সন্ধানে মুকুন্দপুরের প্রাক্তন শিক্ষার্থীরা
ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ, রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম
যথাসময়েই সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নির্বাচন
তেঁতুলিয়ায় বাল্যবিবাহ, কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা
মমতার ঋণ: ঘোড়ার গাড়িতে চড়ে স্কুল আয়া শেফালির রাজকীয় বিদায়
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]