তিস্তার চরে মানুষের স্বাবলম্বিতার উদ্যোগে আব্দুল্লাহ আল হাদী

আহসান হাবিব মিলন, রংপুর

সারাদেশ

তিস্তা নদীবেষ্টিত রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের চরাঞ্চলে দারিদ্র্য ও নদীভাঙন মানুষের নিত্যসঙ্গী। এমন জনপদে দীর্ঘদিন ধরে ব্যক্তিগত

2026-10-02T16:28:50+06:00
2026-10-02T16:28:50+06:00
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
তিস্তার চরে মানুষের স্বাবলম্বিতার উদ্যোগে আব্দুল্লাহ আল হাদী
আহসান হাবিব মিলন, রংপুর
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৪:২৮ পিএম 
⏲
সংগৃহীত ছবি
তিস্তা নদীবেষ্টিত রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের চরাঞ্চলে দারিদ্র্য ও নদীভাঙন মানুষের নিত্যসঙ্গী। এমন জনপদে দীর্ঘদিন ধরে ব্যক্তিগত উদ্যোগে অসচ্ছল মানুষের পাশে দাঁড়াচ্ছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী। নগদ অর্থের পরিবর্তে গরু, ছাগল, ভেড়া ও ক্ষুদ্র ব্যবসার উপকরণ দিয়ে পরিবারগুলোকে স্বাবলম্বী করার চেষ্টা করছেন তিনি।

নির্বাচনী তথ্য অনুযায়ী, ২০১৬ সালের ৪ জুন প্রথমবার এবং ২০২১ সালে দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হন আব্দুল্লাহ আল হাদী। ২০২২ সালের ২৯ মার্চ শপথ নিয়ে দায়িত্ব পালন শুরু করেন তিনি। তবে স্থানীয়দের দাবি, জনপ্রতিনিধি হওয়ার আগেই, প্রায় ১২ বছর ধরে প্রকাশ্যে ও ব্যক্তিগতভাবে দরিদ্র মানুষের সহায়তায় কাজ করছেন তিনি।

সম্প্রতি তাঁর ফেসবুক আইডিতে গরু, ছাগল, ভেড়া, চাল-ডাল, মসলা ও বাদামসহ বিভিন্ন সামগ্রী বিতরণের ছবি ও ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের হিসাবে, গত প্রায় ১২ বছরে ব্যক্তিগত উদ্যোগে কয়েক কোটি টাকা ব্যয় করেছেন তিনি। তাঁর এসব উদ্যোগে কয়েক শ পরিবার উপকৃত হয়েছে বলে তাঁদের দাবি।

লক্ষ্মীটারী ইউনিয়নের আনুর বাজার এলাকার প্রয়াত উমর আলীর ছেলে আব্দুল্লাহ আল হাদী। তাঁর বড় ভাই লন্ডনপ্রবাসী ব্যারিস্টার মঞ্জুম আলী। দুই ভাইয়ের যৌথ সামাজিক কর্মকাণ্ডও এলাকায় আলোচিত।

আব্দুল্লাহ আল হাদীর সহায়তার ধরনে নগদ অর্থের চেয়ে কর্মসংস্থানের উপকরণ দেওয়ার বিষয়টি বেশি গুরুত্ব পায়। তাঁর উদ্যোগে অনেক পরিবারকে গরু দেওয়া হয়েছে, যাতে তারা দুধ বিক্রি ও বাছুর পালনের মাধ্যমে আয় করতে পারে। এ ছাড়া ২৫টি অতিদরিদ্র পরিবারকে চারটি করে ভেড়া এবং অসংখ্য পরিবারকে ছাগল দেওয়া হয়েছে।

হোটেল ও রেস্তোরাঁর মালিকদের ব্যবসা সচল রাখতে দেওয়া হয়েছে ৪০ কেজি মিনিকেট চাল, ৪০ কেজি কালিজিরা আতপ চাল, ৪০ কেজি আটা, বড় আকারের কড়াই, পাঁচ লিটার তেল, ডিজিটাল মিটার ও ত্রিপল।

বিভিন্ন ওয়ার্ডের ৩৫ জন টং দোকানি ও ক্ষুদ্র ব্যবসায়ীকে দোকানের প্রয়োজনীয় মালামাল কিনে দেওয়া হয়েছে। একজন মসলা ব্যবসায়ীকে দেওয়া হয়েছে পাঁচ কেজি জিরা, এক কেজি গোলমরিচ, এক কেজি ছোট এলাচ, এক কেজি বড় এলাচ, দারুচিনি, ধনিয়া, মরিচ ও হলুদ গুঁড়া, একটি ডিজিটাল ওজন মেশিন এবং ত্রিপল।

একজন ভাজা বাদাম বিক্রেতাকে ১৩০ কেজি বাদাম, একটি ট্রে, একটি ত্রিপল ও একটি ডিজিটাল মেশিন দেওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষভাবে আলোচিত হয়। এ নিয়ে ফেসবুকে অনেকে ইতিবাচক মন্তব্য করেন।

গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়নসহ নিজের ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মন্দির ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে ভিত্তিপ্রস্তর স্থাপন, আর্থিক সহায়তা এবং নির্মাণসামগ্রী বিতরণ করেছেন তিনি।

সম্প্রতি তিস্তার পানি বেড়ে চরাঞ্চলে দুর্ভোগ দেখা দিলে তিনি ক্ষতিগ্রস্ত এলাকায় যান এবং সরকারের পৃষ্ঠপোষকতায় সহায়তার আহ্বান জানান। তাঁর এ আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার সৃষ্টি করে এবং প্রশাসনের নজরে আসে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ ছাড়া এক ব্যক্তির বিকাশ নম্বরে ভুলক্রমে চলে যাওয়া এক লাখ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনাও তাঁর মানবিক উদ্যোগের উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

দারিদ্র্য বিমোচনের পাশাপাশি সামাজিক অপরাধ প্রতিরোধেও কাজ করছেন আব্দুল্লাহ আল হাদী। লক্ষ্মীটারী ইউনিয়নের আটটি ওয়ার্ডে মাদক, ক্যাসিনো ও জুয়াবিরোধী কমিটি গঠনের উদ্যোগ নিয়েছেন তিনি। বিশেষ করে ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের সচেতন নাগরিকদের দলমত-নির্বিশেষে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

সম্প্রতি খানাটারী মধ্যপাড়া কলাগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এক ব্যক্তিকে মাদকসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন তিনি। বাল্যবিবাহ প্রতিরোধেও ভূমিকা রেখেছেন। রংপুর সিটি করপোরেশন এলাকার এক তরুণীর বাড়ি ও গঙ্গাচড়া সদরের এক তরুণের বাড়ির মধ্যে বাল্যবিবাহের একটি ঘটনা তিনি নিজে মীমাংসা করেন।

এ বিষয়ে দেশবার্তাকে আব্দুল্লাহ আল হাদী বলেন, “আমি নির্বাচিত চেয়ারম্যান বলেই মানুষের পাশে দাঁড়াই, তা নয়। হতদরিদ্র মানুষকে সহযোগিতা করাই আমার বড় নেশা। আমার বাপ-দাদাদের রক্তে ছিল মানবসেবা। আমি বিশ্বাস করি, একজন মানুষকে ভিক্ষা না দিয়ে যদি গরু-ছাগল বা ব্যবসার উপকরণ দিই, সে সারাজীবন মাথা উঁচু করে বাঁচতে পারবে।”

স্থানীয় শিক্ষক ও সমাজসেবকদের ভাষ্য, সরকারি বরাদ্দের বাইরে ব্যক্তিগত উদ্যোগে কয়েক কোটি টাকা ব্যয় করে গরু, ছাগল ও ভেড়া বিতরণের মাধ্যমে মানুষকে স্বাবলম্বী করার উদ্যোগ এলাকায় উল্লেখযোগ্য। তিস্তার ভাঙা-গড়ার এই জনপদে আব্দুল্লাহ আল হাদীর কর্মকাণ্ড স্থানীয় মানুষের মধ্যে মানবিক উদ্যোগ হিসেবে পরিচিতি পেয়েছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
শাহজালালে ৩৩ লাখ টাকার বিদেশি মদ-সিগারেট-নিষিদ্ধ ক্রিম জব্দ
৫ বছরে ২০ শতাংশ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার
বন্ধ হয়ে গেল স্কারলেট জোহানসনের ‘দ্য আউটসেট’

সর্বাধিক পঠিত 

২৫ বছর ধরে মেধার সন্ধানে মুকুন্দপুরের প্রাক্তন শিক্ষার্থীরা
ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ, রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম
যথাসময়েই সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নির্বাচন
তেঁতুলিয়ায় বাল্যবিবাহ, কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা
মমতার ঋণ: ঘোড়ার গাড়িতে চড়ে স্কুল আয়া শেফালির রাজকীয় বিদায়
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]