ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে বলাকা ক্লাবের পরিচ্ছন্নতা অভিযান

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে পিরোজপুরে বলাকা ক্লাবের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক লিফলেট

2026-10-02T16:46:25+06:00
2026-10-02T16:46:25+06:00
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে বলাকা ক্লাবের পরিচ্ছন্নতা অভিযান
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৪:৪৬ পিএম 
⏲
সংগৃহীত ছবি
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে পিরোজপুরে বলাকা ক্লাবের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) শহরের বিভিন্ন এলাকায় ক্লাবের সদস্যরা নিজ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। এ সময় সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

বলাকা ক্লাবের সভাপতি মো. সোহরাব হোসেন বলেন, পিরোজপুরে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

ক্লাবের সাধারণ সম্পাদক আবুল হাসান বলেন, ডেঙ্গু প্রতিরোধে বলাকা ক্লাবের উদ্যোগে এ ধরনের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় পজিটিভ পিরোজপুরের সভাপতি ও বলাকা ক্লাবের সদস্য সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমানসহ ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
শাহজালালে ৩৩ লাখ টাকার বিদেশি মদ-সিগারেট-নিষিদ্ধ ক্রিম জব্দ
৫ বছরে ২০ শতাংশ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার
বন্ধ হয়ে গেল স্কারলেট জোহানসনের ‘দ্য আউটসেট’

সর্বাধিক পঠিত 

২৫ বছর ধরে মেধার সন্ধানে মুকুন্দপুরের প্রাক্তন শিক্ষার্থীরা
ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ, রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম
যথাসময়েই সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নির্বাচন
তেঁতুলিয়ায় বাল্যবিবাহ, কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা
মমতার ঋণ: ঘোড়ার গাড়িতে চড়ে স্কুল আয়া শেফালির রাজকীয় বিদায়
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]