দুই বছর পর সাতক্ষীরায় ৩০০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

দুই বছর বন্ধ থাকার পর সাতক্ষীরায় প্রায় ৩০০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা আবারও শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের

2026-10-01T19:35:06+06:00
2026-10-01T19:35:06+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
দুই বছর পর সাতক্ষীরায় ৩০০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৭:৩৫ পিএম 
⏲
সংগৃহীত ছবি
দুই বছর বন্ধ থাকার পর সাতক্ষীরায় প্রায় ৩০০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা আবারও শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ফিতা কেটে এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমতুল্লাহ পলাশ, সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আসাদুজ্জামান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত প্রমুখ।

উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন।

এবার শহীদ আব্দুর রাজ্জাক পার্কের পুরো জায়গাজুড়ে বসেছে ১৬০টির বেশি স্টল। এসব স্টলে রয়েছে মনিহারি পণ্য, লৌহজাত সামগ্রী, বাঁশ ও বেতের তৈরি পণ্য এবং বিভিন্ন ধরনের মিষ্টি। পাশাপাশি রয়েছে নাগরদোলা, রেলগাড়ি ও নৌকাসহ নানা আয়োজন। প্রাথমিকভাবে মেলা চলবে ২০ অক্টোবর পর্যন্ত।

পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম বলেন, চাঁদাবাজি ও জুয়া বন্ধে পুলিশের পক্ষ থেকে আগেই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। গুড়পুকুরের মেলাকে কেন্দ্র করে পুরো সাতক্ষীরায় নিরাপত্তাব্যবস্থা জোরদার থাকবে। এ ছাড়া সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর মেলা চলাকালে সার্কাসের প্যান্ডেল ও সাতক্ষীরার রকসি সিনেমা হলে বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এতে তিনজন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হন। এরপর থেকে গুড়পুকুরের মেলার ঐতিহ্য ম্লান হতে থাকে। চার বছর বন্ধ থাকার পর সীমিত পরিসরে মেলাটি আবার চালু হয়। পরে ২০২৪ সাল থেকে ফের বন্ধ হয়ে যায়।

দুই বছর বিরতির পর মেলা চালু হওয়ায় বিভিন্ন স্থান থেকে আসা ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দুই বছর পর সাতক্ষীরায় ৩০০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু
এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
নির্ধারিত দামে এলপিজি বিক্রির কঠোর নির্দেশ এলওএবির
ঠাকুরগাঁওয়ে রসিক রায় জিও মন্দিরে সংঘর্ষ, আহত ৯
মাগুরায় ঐতিহাসিক নোমানী ময়দান রক্ষায় মানববন্ধন

সর্বাধিক পঠিত 

প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী
২৫ বছর ধরে মেধার সন্ধানে মুকুন্দপুরের প্রাক্তন শিক্ষার্থীরা
ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ, রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম
তেঁতুলিয়ায় বাল্যবিবাহ, কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা
যথাসময়েই সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নির্বাচন
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]