ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেনী প্রতিনিধি

সারাদেশ

সরকার গঠনের পর প্রথমবারের মতো ফেনী সফরে এসেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর

2026-10-01T14:32:58+06:00
2026-10-01T17:55:03+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:৩২ পিএম  আপডেট: ০১.১০.২০২৬ ৫:৫৫ পিএম
⏲
সংগৃহীত ছবি
সরকার গঠনের পর প্রথমবারের মতো ফেনী সফরে এসেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১টা ২৬ মিনিটে তাঁকে বহনকারী বাস ফেনী সদর হাসপাতাল মোড়ে পৌঁছায়। এ সময় সড়কের দুই পাশে জড়ো হওয়া হাজারো নেতাকর্মী স্লোগান ও করতালির মাধ্যমে তাঁকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সড়কের বিভিন্ন স্থানে ‘প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম’, ‘প্রধানমন্ত্রী তোমাকে, লাল গোলাপ শুভেচ্ছা’, ‘ফেনীবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় নেতাকর্মীদের।

সফরসূচি অনুযায়ী, জেলার উত্তরের সীমান্তবর্তী পরশুরাম ও ফুলগাজী উপজেলায় দিনব্যাপী একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

সফরের শুরুতে পরশুরাম উপজেলার সুবার বাজার সড়কের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় যাওয়ার কথা রয়েছে তাঁর। সেখানে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন এবং শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

এরপর পরশুরাম থেকে ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজে যাবেন প্রধানমন্ত্রী। কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার পর তাঁর ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় যাওয়ার কথা রয়েছে।

ডাকবাংলোয় স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন তারেক রহমান। পরে সেখানে কিছু সময় বিশ্রাম নেবেন তিনি।

বিকেলে ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানি প্রদান অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

সূচি অনুযায়ী, বিকেল ৫টায় সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ছাড়বেন প্রধানমন্ত্রী। রাত ৯টায় তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ফেনীতে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) ছাড়াও দুই হাজারের বেশি পুলিশ, এসআরবি, ৯ প্লাটুন বিজিবি, কোস্টগার্ড, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানের মঞ্চসহ পুরো এলাকাকে রেড জোন, ইয়েলো জোন ও হোয়াইট জোন—এই তিন স্তরের নিরাপত্তাবলয়ে ভাগ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি প্রায় দুই দশক পর প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত পৈতৃক ভিটা ফেনীতে এসেছিলেন তারেক রহমান। সরকার গঠনের পর এটিই তাঁর প্রথম ফেনী সফর।

এর আগে ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ফেনী সফরের তারিখ নির্ধারিত থাকলেও পরে তা স্থগিত করা হয়। পুনর্নির্ধারিত সূচি অনুযায়ী, ১ অক্টোবর তিনি ফেনী সফরে আসেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দুই বছর পর সাতক্ষীরায় ৩০০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু
এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
নির্ধারিত দামে এলপিজি বিক্রির কঠোর নির্দেশ এলওএবির
ঠাকুরগাঁওয়ে রসিক রায় জিও মন্দিরে সংঘর্ষ, আহত ৯
মাগুরায় ঐতিহাসিক নোমানী ময়দান রক্ষায় মানববন্ধন

সর্বাধিক পঠিত 

প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী
২৫ বছর ধরে মেধার সন্ধানে মুকুন্দপুরের প্রাক্তন শিক্ষার্থীরা
ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ, রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম
তেঁতুলিয়ায় বাল্যবিবাহ, কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা
যথাসময়েই সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নির্বাচন
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]