ঠাকুরগাঁওয়ে রসিক রায় জিও মন্দিরে সংঘর্ষ, আহত ৯

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাদেশ

ঠাকুরগাঁওয়ের ভুল্লী উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের শিকদারহাট এলাকায় শ্রী শ্রী রসিক রায় জিও মন্দিরে সনাতন ও ইসকন ধর্মাবলম্বীদের মধ্যে

2026-10-01T17:50:48+06:00
2026-10-01T17:50:48+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
ঠাকুরগাঁওয়ে রসিক রায় জিও মন্দিরে সংঘর্ষ, আহত ৯
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৫:৫০ পিএম 
⏲
সংগৃহীত ছবি
ঠাকুরগাঁওয়ের ভুল্লী উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের শিকদারহাট এলাকায় শ্রী শ্রী রসিক রায় জিও মন্দিরে সনাতন ও ইসকন ধর্মাবলম্বীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত নয়জন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভুল্লী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় পরে পরিস্থিতি শান্ত হয়। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

আহতদের মধ্যে সনাতন ধর্মাবলম্বীরা হলেন—ভুল্লী উপজেলার কচুবাড়ি গ্রামের রনজিত রায়, নুপুর রায়, পায়েল কৃষ্ণ ব্রহ্মচারী, ভাতগাঁও গ্রামের বাসুদেব চন্দ্র ও অপু সরকার। ইসকন ধর্মাবলম্বী আহতরা হলেন—আউলিয়াপুর ইউনিয়নের ভাতগাঁও গ্রামের জিতেন্দ্র নাথ, চম্পা রাণী, দক্ষনাথ রায় ও সোহাগ রায়।

স্থানীয়রা জানান, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা মন্দিরে প্রতিমা স্থাপন করতে গেলে ইসকন ধর্মাবলম্বীরা তাতে বাধা দেন। একপর্যায়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হলে ওই নয়জন আহত হন।

উল্লেখ্য, ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর ওই মন্দিরে সনাতন ও ইসকন ধর্মাবলম্বীদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে একজন নিহত হন। এরপর প্রায় ১৫ বছর মন্দিরটিতে পূজার সময় ১৪৪ ধারা জারি ছিল।

প্রশাসনের হস্তক্ষেপে গত বছর মন্দিরটিতে দুর্গাপূজা অনুষ্ঠিত হলেও এবার পূজা শুরুর আগেই দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে পূজা আয়োজন নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্থানীয়রা।

প্রতিনিধি/আরএইচ



সর্বশেষ সংবাদ 

দুই বছর পর সাতক্ষীরায় ৩০০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু
এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
নির্ধারিত দামে এলপিজি বিক্রির কঠোর নির্দেশ এলওএবির
ঠাকুরগাঁওয়ে রসিক রায় জিও মন্দিরে সংঘর্ষ, আহত ৯
মাগুরায় ঐতিহাসিক নোমানী ময়দান রক্ষায় মানববন্ধন

সর্বাধিক পঠিত 

প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী
২৫ বছর ধরে মেধার সন্ধানে মুকুন্দপুরের প্রাক্তন শিক্ষার্থীরা
ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ, রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম
তেঁতুলিয়ায় বাল্যবিবাহ, কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা
যথাসময়েই সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নির্বাচন
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]