‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে এ উপলক্ষে মাগুরা কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাগুরা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. সায়েদুর রহমান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, সিভিল সার্জন ডা. শামীম কবীর, পুলিশ সুপারের প্রতিনিধি ও মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানসহ অন্যরা।
জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে দিবসটির আয়োজন করে।
এ ছাড়া শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলাতেও অনুরূপ কর্মসূচি পালন করা হয়েছে।
প্রতিনিধি/আরএইচ