সিলেটে ভারতীয় অস্ত্রসহ কোটি টাকার চালান জব্দ

সিলেট অফিস

সারাদেশ

সিলেটের গোয়াইনঘাট সীমান্তে বিশেষ অভিযানে ভারতীয় অবৈধ অস্ত্র, গুলি, মদ ও বিভিন্ন পণ্যসহ এক কোটি ৭০ লাখ টাকার

2026-10-01T17:40:39+06:00
2026-10-01T17:54:45+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সিলেটে ভারতীয় অস্ত্রসহ কোটি টাকার চালান জব্দ
সিলেট অফিস
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৫:৪০ পিএম  আপডেট: ০১.১০.২০২৬ ৫:৫৪ পিএম
⏲
সংগৃহীত ছবি
সিলেটের গোয়াইনঘাট সীমান্তে বিশেষ অভিযানে ভারতীয় অবৈধ অস্ত্র, গুলি, মদ ও বিভিন্ন পণ্যসহ এক কোটি ৭০ লাখ টাকার চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর একটি বিশেষ দল গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্তবর্তী এলাকায় পরিত্যক্ত অবস্থায় ৩০০ বোতল ভারতীয় মদ, একটি সিঙ্গেল ব্যারেল শটগান এবং ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এছাড়া ভারতীয় জিরা, গরু, সানগ্লাস, প্রসাধনী, কম্বল, বিড়ি, চকলেট, ফুচকা, জ্বালানি পানীয়সহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। একই সঙ্গে বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছও আটক করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য এক কোটি ৭০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করে এসব অবৈধ মালামাল উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, জব্দকৃত মালামালের বিষয়ে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দুই বছর পর সাতক্ষীরায় ৩০০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু
এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
নির্ধারিত দামে এলপিজি বিক্রির কঠোর নির্দেশ এলওএবির
ঠাকুরগাঁওয়ে রসিক রায় জিও মন্দিরে সংঘর্ষ, আহত ৯
মাগুরায় ঐতিহাসিক নোমানী ময়দান রক্ষায় মানববন্ধন

সর্বাধিক পঠিত 

প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী
২৫ বছর ধরে মেধার সন্ধানে মুকুন্দপুরের প্রাক্তন শিক্ষার্থীরা
ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ, রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম
তেঁতুলিয়ায় বাল্যবিবাহ, কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা
যথাসময়েই সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নির্বাচন
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]