স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, গত ২০ বছর মানুষকে যে উন্নয়নের গল্প শোনানো হয়েছে, তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। আমরা মানুষকে উন্নয়নের গ্যারান্টি দিতে চাই। বর্তমান সরকার উন্নয়নের সরকার, সুতরাং এই সরকারের মাধ্যমে উন্নয়নকাজ অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে গাইবান্ধা সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী গত ২০ বছরের কথিত উন্নয়ন নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলেন। পরে তিনি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটি ও সমন্বয় কমিটির সভায় অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান। সভায় জেলার সার্বিক উন্নয়ন, স্থানীয় সরকার ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
এ সময় পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ. কে. এম. হেদায়েতুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/আরএইচ