মাগুরায় ঐতিহাসিক নোমানী ময়দান রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে মাগুরা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মাগুরার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এক ব্যানারে ঐক্যবদ্ধ হয়ে মানববন্ধনে অংশ নেন। তাঁদের একটাই দাবি—কোনোভাবেই নোমানী ময়দানের আয়তন ছোট করা যাবে না।
মানববন্ধনে বক্তারা বলেন, নোমানী ময়দান বর্তমানে শহরের ছেলেমেয়েদের খেলা ও বিনোদনের একমাত্র মাঠ। তাই যেকোনো উপায়ে ঐতিহাসিক এই মাঠটি রক্ষা করতে হবে।
মানববন্ধনে বক্তব্য দেন মাগুরা বণিক সমিতির নবনির্বাচিত সভাপতি মো. হুমায়ুন কবির রাজা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক সৈয়দ বারিক আঞ্জাম বারকিসহ অন্যরা।
প্রতিনিধি/আরএইচ