হামে আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ১২২১

দেশবার্তা ডেস্ক

স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) সারাদেশে হাম সন্দেহে এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে

2026-10-02T16:27:33+06:00
2026-10-02T16:27:33+06:00
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
স্বাস্থ্য
হামে আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ১২২১
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৪:২৭ পিএম 
⏲
ফাইল ছবি
গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) সারাদেশে হাম সন্দেহে এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে হাম উপসর্গে এবং একজন মারা গেছেন নিশ্চিত হামে।

শুক্রবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২২১ জনের দেহে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এছাড়া ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ২১ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত সারাদেশে মোট হাম উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৪ জনে। একই সময়ে গবেষণাগারে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ২১ হাজার ৬২৩ জন।

হাসপাতালভিত্তিক পরিসংখ্যানে বলা হয়, ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৭২ হাজার ২১ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত সারাদেশে হাম উপসর্গে মোট ১ হাজার ১২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে একই সময়ে পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছেন ১০২ জন। সব মিলিয়ে এই সময়ে সারাদেশে হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ১১৪ জনের মৃত্যু হয়েছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
শাহজালালে ৩৩ লাখ টাকার বিদেশি মদ-সিগারেট-নিষিদ্ধ ক্রিম জব্দ
৫ বছরে ২০ শতাংশ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার
বন্ধ হয়ে গেল স্কারলেট জোহানসনের ‘দ্য আউটসেট’

সর্বাধিক পঠিত 

২৫ বছর ধরে মেধার সন্ধানে মুকুন্দপুরের প্রাক্তন শিক্ষার্থীরা
ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ, রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম
যথাসময়েই সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নির্বাচন
তেঁতুলিয়ায় বাল্যবিবাহ, কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা
মমতার ঋণ: ঘোড়ার গাড়িতে চড়ে স্কুল আয়া শেফালির রাজকীয় বিদায়
স্বাস্থ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]