বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীতে দিনব্যাপী ‘ফ্রি হার্ট ক্যাম্প’-এর আয়োজন করেছে ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল। আগামী মঙ্গলবার মহাখালী রাওয়া’র বিপরীতে হাসপাতাল প্রাঙ্গণে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ ক্যাম্প অনুষ্ঠিত হবে।
ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসা পরামর্শ দেবেন দেশের স্বনামধন্য হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জনরা। পাশাপাশি কিডনিরোগ বিশেষজ্ঞ এবং ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোনরোগ বিশেষজ্ঞরাও রোগীদের চিকিৎসা পরামর্শ দেবেন।
একই দিনে ব্রাহ্মণবাড়িয়ার জেলরোডে অবস্থিত ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিমিটেডেও স্থানীয়দের জন্য অনুরূপ ‘ফ্রি হার্ট ক্যাম্প’ অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাম্পে আসা রোগীদের কাছে এনজিওগ্রামের সিডি থাকলে তা সঙ্গে নিয়ে আসতে হবে।
ফ্রি সিরিয়ালের জন্য ঢাকায় ১০৬৬৭ ও ০১৮৪১৪৮০০০০ নম্বরে এবং ব্রাহ্মণবাড়িয়ায় ০১৭০৫৬৬৬৯৯৯ ও ০২৩৩৪৪২৭৮০৮ নম্বরে যোগাযোগ করা যাবে।
এ ছাড়া ক্যাম্পে আগত সাধারণ রোগীরা হাসপাতালের সব ধরনের পরীক্ষায় ২৫ শতাংশ বিশেষ ছাড় পাবেন। অন্যদিকে, ইউনিভার্সেল হার্ট ক্লাবের সদস্যরা শর্তসাপেক্ষে ৩০ শতাংশ ছাড় পাবেন।
দেশবার্তা/আরএইচ