হাম উপসর্গে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ১০৯৬

দেশবার্তা ডেস্ক

স্বাস্থ্য

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে।

2026-09-27T16:00:15+06:00
2026-09-27T16:00:15+06:00
মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
স্বাস্থ্য
হাম উপসর্গে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ১০৯৬
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০০ পিএম 
⏲
ফাইল ছবি
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৩৪১ জন।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে চলতি বছরের হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৯৬ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০১ জন এবং হামের উপসর্গে ৯৯৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ২২৮ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১১৩ জনের।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সন্দেজনক হামরোগীর সংখ্যা ১ লাখ ৮৮ হাজার ২৮ জন এবং নিশ্চিত হামরোগী ২১ হাজার ২১২ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৩১০ জন। এর মধ্যে সুস্থ হয়ে ইতোমধ্যে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৫৯ হাজার ৫১৯ জন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: হুমায়ুন কবির
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬
‘সব মজা শুধু ছেলেরাই নেবে কেন?’
কৃষি ব্যাংকে ‘দ্য আর্ট অব ইনার ওয়েলনেস’ কর্মশালা অনুষ্ঠিত
জনতা ব্যাংকে ‘অ্যালকো’ সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত 

জীবনমান উন্নয়নে তরুণ উদ্যোক্তাদের কাজে লাগাতে হবে: এস এম খালেদ মাহফুজ
বিচারক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন চৈতি বিশ্বাস
পিরোজপুরে পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা
সাপাহারে মাদ্রাসায় নিয়োগে অনিয়মের অভিযোগ
স্বাস্থ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]